Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ICU থেকে লাইভ ভিডিও, তামিল প্রযোজক সহানুভূতির বদলে পেল ধিক্কার

কেন তিনি তাঁর স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন না, তা নিয়েও কিছু ব্যবহারকারী প্রযোজককে নিয়ে চূড়ান্ত সমালোচনা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ জনপ্রিয় তামিল প্রযোজক রবীন্দ্র চন্দ্রশেখর। প্রচণ্ড শ্বাসকষ্টের জন্যে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এই মূহুর্তে তিনি ICU তে রয়েছেন। রবীন্দ্র চন্দ্রশেখর, গত বছর তামিল অভিনেত্রী মহালক্ষ্মীকে বিয়ে করেন। এরপর থেকেই তাঁদের নিয়ে শুরু হয় চরম কটাক্ষ। কারণ রবীন্দ্র চন্দ্রশেখরের বয়স কম হলেও তাঁর ফিগার দেখে হেসে লুটোপুটি খান নেটি নাগরিকরা। কারণ তিনি স্বাভাবিকের থেকে একটু বেশিই মোটা। তবে তিনি ICU তে থাকাকালীন তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও সমালোচনার শিকার হয়েছেন।

কেন তিনি তাঁর স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন না, তা নিয়েও কিছু ব্যবহারকারী প্রযোজককে নিয়ে চূড়ান্ত সমালোচনা করেছেন। তিনি আইসিইউ থেকে ‘বিগবস’ নিয়ে কথা বলার একটি ভিডিও পোস্ট করতে গিয়েই বিপাকে পড়েন। ক্লিপটিতে রবিন্দরকে নাকে একটি ন্যাসোগ্যাস্ট্রিক টিউব নিয়ে কথা বলতে দেখা যায়। এরপরেই শুরু হয় কটাক্ষের ঝড়। অনেকেই বলেন, গুরুত্বপূর্ণ মুহুর্তে এই বিষয়ে পর্যালোচনা করার কোনও প্রয়োজন নেই। এরপরই তিনি সম্ভবত এটি মুছে দেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে, রবিন্দরকে তামিলনাড়ু পুলিশ জালিয়াতির একটি মামলায় গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে ১৬ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। রবিন্দর ইদানীং ক্যারিয়ারে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি করেননি। প্রযোজক হিসেবে তাঁর শেষ ছবি ছিল শ্রীজার পরিচালিত মুরুঙ্গাইকাই চিপস। সেই ছবির সংলাপ এবং কাহিনীর দুর্বল সম্পাদনের সমালোচনা করা হয়। অভিনেত্রী এবং রবিন্দরের স্ত্রী মহালক্ষ্মী স্বামীর কঠিন সময়ে স্বামীর পাশে রয়েছেন। তাঁদের বিয়ের ছবি ভাইরাল হওয়ার পরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু কোনও কিছুতেই সাড়া দেননি অভিনেত্রী। বরং স্বামীর সঙ্গে থাকতে থাকতে এখন নিজেও চেহারার পরিবর্তন করেছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00