Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফারহানের অফিসে ঘোরাফেরা, ডন ৩-তে ইমরানই খলনায়ক

গত বছর ফারহান আখতার নিজেই ডন-৩ তৈরির ঘোষণা দিয়েছিলেন এবং পরে ডন চরিত্রে অভিনয়ের জন্য রণবীর সিং কে বেছেছেন সেটাও তিনি জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছরেই ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ডন সিরিজ থেকে সরে গিয়েছেন শাহরুখ খান। যেখানে ডন রূপে অমিতাভ বচ্চন বা শাহরুখ খানকে ছাড়া ভাবাই যায়না, সেখানে ডনের হল মুখ বদল। রণবীর সিং হচ্ছেন ফারহানের পরবর্তী ডন। তবে কেন শাহরুখ ‘ডন’ সিরিজ থেকে সরে দাঁড়ালেন তা প্রকাশ্যে আসেনি। এদিকে শোনা যাচ্ছে, ডন ৩-তে রণবীর সিংয়ের বিপরীতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারেন ইমরান হাশমি। রোমান্টিক হিরো থেকে অনেকদিন আগেই বেরিয়ে এসেছেন ইমরান হাশমি। তাঁকে শেষ দেখা গিয়েছিল সলমানের ‘টাইগার ৩’-তে।

যেখানে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রশংসিতও হয়েছিল তাঁর অভিনয়। তাই এবার সেই দিকেই নজর দিলেন ইমরান হাশমি। গতকালই খবরে এসেছিল যে, ডন ৩-তে খলনায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন ইমরান হাশমি। কিন্তু খবরটি নিছকই জল্পনা নয়! কারণ অভিনেতা কে সম্প্রতি একটি মিটিংয়ের জন্য মুম্বইতে ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট অফিসে দেখা গিয়েছিল। এরপরেই খবর রয়েছে যে, ইমরান হাশমি ফারহান আখতারের বহুল প্রত্যাশিত ছবির জন্য আলোচনায় রয়েছেন। গত বছর ফারহান আখতার নিজেই ডন-৩ তৈরির ঘোষণা দিয়েছিলেন এবং পরে ডন চরিত্রে অভিনয়ের জন্য রণবীর সিং কে বেছেছেন সেটাও তিনি জানান।

এবার পাক্কা খবর যে, ডন ৩-এ খলনায়কের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমিই। ২০০৬ সালের আগেই ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি অমিতাভ বচ্চনের ১৯৭৮ সালের চলচ্চিত্রটির স্বত্ব কেনেন। এরপর তিনি ডন (২০০৬) এবং ডন ২ (২০১১) নির্মাণ করেন। এই দুটি ছবির আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। বোমান ইরানি ছবিটির উভয় কিস্তিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এবার ডন ৩-এর নায়ক এবং খলনায়ক উভয়ই বদলে গেল। হাশমিকে ডন ৩-এ প্রতিপক্ষের ভূমিকায় দেখা যাবে আর নায়ক হবেন রণবীর সিং। যদিও আখতার এবং সিধওয়ানি এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবে বোঝাই যাচ্ছে টাইগার ৩-এর মতো হাশমি এই ছবিতেই অ্যান্টিহিরোর চরিত্রটি স্পষ্টভাবে ফুটিয়ে তুলবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00