Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৭৭ বছরেই অমৃতলোকে পাড়ি দিলেন কবি দেবারতি মিত্র

১৯৪৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন দেবারতি মিত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পড়াশোনা শেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুতেই রাজ্যের উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে চলেছে। গত ৯ জানুয়ারী অকালেই চলে গেলেন দেশের শাস্ত্রীয় সঙ্গীত মহলের উজ্জ্বল নক্ষত্র উস্তাদ রশিদ খান। তাঁর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বাংলার সাহিত্য মহলে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন বিখ্যাত কবি দেবারতি মিত্র। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ তিনি তাঁর কলকাতার বাসভবনে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুর কারণ, বহুদিন ধরেই বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন দেবারতি মিত্র। ২০১৮ সালে প্রয়াত হয়েছেন তার স্বামী বিখ্যাত কবি মণীন্দ্র গুপ্ত। স্বামীর মৃত্যুর ৬ বছর পরেই প্রয়াত হলেন দেবারতি মিত্র।

১৯৪৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন দেবারতি মিত্র। যোগমায়া দেবী কলেজে পড়াশোনার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পড়াশোনা শেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধস্কুলে ঘণ্টা বাজে’, যেটি প্রকাশ পাওয়ার পরেই কবি জগতের নজরে চলে আসেন তিনি। স্বতন্ত্র কাব্যভাষা এবং কাব্যবিষয়ে মোড়া তাঁর প্রথম কাব্যগ্রন্থ মন ছুঁয়ে যায় পাঠকদেরও। এটি প্রকাশিত হয়েছিল ১৯৭১ সালে। এছাড়াও তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলি হল, আমার পুতুল, যুবকের স্নান, ভূতেরা ও খুকি, তুন্নুর কম্পিউটার, থঙহোয়া ফুল সাদা প্রভৃতি। এছাড়াও তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল ১৯৬৭ সালে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকায়।

তিনি গোটা জীবনে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন, যার মধ্যে রয়েছে ‘কৃত্তিবাস পুরস্কার’, ‘আনন্দ পুরস্কার’ ও ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’-সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার। শুধু কাব্যগ্রন্থ নয়, তিনি একাধিক আত্মজীবনী এবং গদ্যও লিখেছেন। তাঁর স্বামী ছিলেন মণীন্দ্র গুপ্ত, তিনিও একজন ছিলেন খ্যাতনামা কবি ছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00