Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুরন্ত শিভম, আফগানদের হারিয়ে জয়ী রোহিতরা

নিজস্ব প্রতিনিধি, মোহালি: শিভম দুবে, তিলক ভার্মা আর জিতেশ শর্মা- এই ত্রয়ীর সৌজন্যেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিল ভারত। জয়ের জন্য লক্ষ্য ছিল ১৫৯ রান। ১৫ বল বাকি থাকতে হাতে ছয় উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রোহিত বাহিনী। ৪০ বলে ৬০ রানে অপরাজিত থাকেন শিভম। আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ২১ রানে […]

স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বে প্রথিতযশা চিকি‍ৎসক সামন্ত লাল সেন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনীতির সংশ্রব থেকে দূরে থাকার চেষ্টা করেছেন সব সময়। অগ্নিদগ্ধ মানুষগুলিকে কীভাবে বাঁচানো যায়, তাদের স্বাভাবিক জীবনে ফেরানো যায় সে দিকেই ছিল তাঁর ধ্যান জ্ঞান। অথচ মাত্র কয়েক ঘন্টায় বদলে গেল তাঁর জীবন। ভোটে না জিতেও টেকনোক্র্যাট হিসেবে শেখ হাসিনার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন দেশবরেণ্য প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন। বৃহস্পতিবার সন্ধেয় বঙ্গভবনে […]

আফগানদের বিরুদ্ধে জিততে ১৫৯ রান চাই রোহিতদের

নিজস্ব প্রতিনিধি, মোহালি: শুরুটা দারুণ করেও প্রথম টি টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারলেন না ইব্রাহিম জাদরানরা। বৃহস্পতিবার মোহালিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলল আফগানিস্তান। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ নবি (৪২)। ভারতের হয়ে ২৩ রানে দুই উইকেট নিয়েছেন অক্ষর পটেল। […]

নিউটাউনে প্রাণঘাতী জন্তুর পায়ের ছাপ, সতর্ক বন দফতর

নিজস্ব প্রতিনিধি : রাত হলেই শোনা যায় গর্জন। সেইসঙ্গে দেখা মিলেছে পায়ের ছাপও। চিতাবাঘের আতঙ্কে দুচোখের পাতা এক করতে পারছেন না নিউটাউনের বাসিন্দারা। খবর দেওয়া হয়েছে বন দফতরকে। বাঘ ধরার জন্য খাঁচাও পাতা হয়েছে। কিন্তু বাঘের দেখা নেই। এখনই অবশ্য নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বন দফতরের কর্মীরা। না, এই নিউটাউন কলকাতার উপকণ্ঠে গড়ে ওঠা […]

ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীর দায়িত্বে বিসিবি সভাপতি পাপন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনাই সত্যি হলো। শেখ হাসিনার মন্ত্রিসভায় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিদেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাছান মাহমুদ। অর্থ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে প্রাক্তন কূটনীতিবিদ ও বিদেশ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাঁধে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন দেশের […]

স্বামীজির জন্মজয়ন্তী, জেলার নেতাদের সঙ্গে বৈঠক পিছোলেন মমতা

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। স্বামীজির জন্মজয়ন্তী থাকায় পিছিয়ে গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলার নেতাদের সঙ্গে বৈঠক। শুক্রবার মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তৃণমূল নেত্রীর। কিন্তু তা হচ্ছে না। উল্লেখ্য, ইতিমধ্যে ১২ জানুয়ারি দিন ব্লকে ব্লকে কর্মীদের স্বামীজির জন্মজয়ন্তী পালনের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা […]

টিআরপিতে লড়াই তুঙ্গে, শীর্ষে কে?

এদিকে শ্বেতা ভট্টাচার্যের নতুন ধারাবাহিক এবং রুবেলের ধারাবাহিকের মধ্যে চলছে জোর টক্কর। কারণ এই মূহুর্তে পর্ণা-সৃজনের গল্পে এসেছে নয়া মোড়।

‘কে কোহলি?’, নাম শুনে চিনতেই পারলেন না রোনাল্ডো

নিজস্ব প্রতিনিধি: ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিকে চিনলেনই না রোনাল্ডো। এই রোনাল্ডো কিন্তু সিআর সেভেন নয়। তিনি হলেন দুবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জোসে মরিনিওর রোনাল্ডো। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় ইউটিউবার স্পিড। সেই ভিডিওতে দেখা যায়, রোনাল্ডোর সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে গিয়ে উঠে আসে কোহলির প্রসঙ্গ। স্পিড রোনাল্ডোর কাছে জানতে চান, তুমি […]

মণিপুরে বাবা-ছেলে সহ চার জনকে অপহরণ করে খুন করল জঙ্গিরা

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: অবিরাম রক্ত ঝরছে বিজেপি শাসিত উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুরে। এবার চার নিরীহ গ্রামবাসীকে অপহরণ করে নৃশংস অত্যাচার চালানোর পরে খুন করেছে জঙ্গিরা। বৃহস্পতিবার ওই চার গ্রামবাসীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুজন সম্পর্কে বাবা ও ছেলে। রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রাজধানী ইম্ফল থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত বিষ্ণুপুরের […]

লেপ- কম্বল রেডি রাখুন,শুক্র থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত

নিজস্ব প্রতিনিধিঃ শীতপ্রেমীদের জন্য সুসংবাদ।  জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্য জুড়ে শুরু হবে  শীতের আমেজ। এমনটাই জানাল আবহাওয়া দফতর। আগামী ১২ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যে কমবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে শুক্রবার শহরের সর্বনিন্ম তাপমাত্রা ১১ ডিগ্রির কাছাকাছি থাকবে। এরফলে  শহর জুড়ে শুরু হবে শীতের মরশুম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। […]

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ শেখ হাসিনার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশি সময় সন্ধে সাতটা বেজে ৩ মিনিটে বঙ্গভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এদিন শেখ হাসিনার পাশাপাশি পূর্ণমন্ত্রী হিসাবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসাবে ১১ জন শপথ নিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আওয়ামী […]

নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পঙ্কজ ত্রিপাঠী

তাই স্বেচ্ছায় নির্বাচন কমিশনের উপর সমস্ত সম্পর্ক ছেদ করলেন পঙ্কজ ত্রিপাঠী। অভিনেতা এখন দাপুটের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক ‘ম্যায় অটল হুঁ’-এর প্রচার করছেন।

ঘরের ভিতর ৫৩৭ ডিগ্রি সেলসিয়াস, ঝলসে মৃত্যু বৃদ্ধ দম্পতির

নিজস্ব প্রতিনিধি : বাড়ির ভিতর ৫৩৭ ডিগ্রি সেলসিয়াসে ঝলসে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা প্রদেশে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহদুটিকে অটোপসি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। পুলিশ সূত্রে খবর, মৃত দুই ব্যক্তির নাম জোয়ান লিটলজন (৮৪) ও গ্লিনউড […]

সর্বনাশ! ডিসেম্বরে করোনা কেড়েছে ১০ হাজার মানুষের প্রাণ

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। এবার সেই করোনা নিয়েই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছে, গত ডিসেম্বর মাসে গোটা বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। শুধু তাই নয় সেই সময় বিশ্বের মোট ৫০টি দেশে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে গিয়েছিল ৪২ […]

গঙ্গাসাগর মেলায় এবার রাজ্যের খরচ ২৫০ কোটি, জানালেন মুখ্যমন্ত্রী

এই বছর রাজ্য সরকার ২৫০ কোটি টাকা খরচ করে গঙ্গাসাগর মেলার আয়োজন করেছে। নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘রামধাক্কা’! রামন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না চার শঙ্করাচার্য

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: পাখির চোখ লোকসভার ভোট। বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতে তড়িঘড়িই অসমাপ্ত রামমন্দিরের উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস-সহ একাধিক দলের শীর্ষ নেতৃত্ব রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর বিরোধীদের ‘সনাতন ধর্ম বিরোধী’ হিসাবে তুলে ধরতে ইতিমধ্যেই কোমর কষে আসরে ঝাঁপিয়েছে বিজেপি। কিন্তু […]

হিন্দু দেবতা রাম-সীতাকে অপমান, ফের ‘অন্নপুরাণি’ নয়নতারার বিরুদ্ধে FIR দায়ের

বৃহস্পতিবার দুটি ডানপন্থী সংগঠনের কর্মীরা একাধিক অভিযোগ নিয়ে নয়নতারা, এবং ছবির পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

ফের পরিচ্ছন্ন শহরের তকমা ছিনিয়ে নিল ইন্দোর

নিজস্ব প্রতিনিধিঃ দেশের ‘সবচেয়ে পরিচ্ছন্ন শহর’-এর তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। বার্ষিক পরিচ্ছন্নতা সমীক্ষায় ইন্দোর এবং সুরাটকে দেশের ‘সবচেয়ে পরিচ্ছন্ন শহর’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।সেই তালিকায়  তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম  স্থানে রয়েছে নেভি মুম্বাই , অন্ধ্রপ্রদেশের ভাইজাগ এবং ভোপাল । এছাড়াও দেশের পরিচ্ছন্ন শহরের তালিকায় রয়েছে  অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, দিল্লি, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র । পাশাপাশি […]

মক্কায় বসেই মনোনয়নপত্র পেশ, মিনাখাঁর সেই আসনে অবিলম্বে ভোট গ্রহণের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবে বসেই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি। এরপরই এই ঘটনা গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের হস্তক্ষেপে গাজির মনোনয়নপত্র বাতিল হয়। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা দ্রুত ওই আসনে ভোট করানোর নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ২ ফেব্রুয়ারি।   এদিন বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার […]

‘অন্য রাজ্যের ভাষা স্বীকৃতি পেলে কেন বাংলা পাবে না’, প্রশ্ন মমতার

দেশের অনান্য রাজ্যের ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেলে কেন বাংলা তা পাবে না – কেন্দ্রকে প্রশ্ন ছুঁড়ে দিলেন বাংলার অগ্নিকন্যা।

0:00