Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জোরাল  ভূমিকম্প আফগানিস্তানে, ফের কাঁপল  দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধিঃজোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্থান। বৃহস্পতিবার ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লির মাটি । ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই জোরাল ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০১ কিলোমিটার গভীরে। তবে, এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই  ভূমিকম্পের কারণে জারি হয়নি সুনামির সতর্কতা। তবে  আচমকাই ভূমিকম্পের জেরে বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

প্রসঙ্গত, ২০২৩ সালে বারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে  দিল্লি।  গত নভেম্বরে নেপালের ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে দিল্লির মাটি। সেই সময় কম্পনের তীব্রতা ছিল  ৫.৬।  রাজধানী এলাকায় কম্পনের আতঙ্কে অনেকেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। অল্প সময়ের পর তা থেমে গেলেও তৈরি হয় আতঙ্ক।  তবে সেই কম্পনে কোন প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়াও গত ২২ অক্টোবর দিল্লিতে ভূমিকম্প হয়। সেই কম্পনের তীব্রতা ছিল ৬.১৷ নেপালের পৈনাক থেকে ৭ কিমি দূরে ছিল এই ভূমিকম্পের উৎস্থল। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল  গুরগাঁও, নয়ডা, ফরিদাবাদেও । সেই কম্পনের কোন ক্ষয়ক্ষতি হয়নি । তবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা। এবার  নতুন বছর পড়তেই ভূমিকম্পে  কাঁপল দিল্লির মাটি। তারজেরেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00