Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই ব্যাঙ্ক পরিদর্শনে শিবের বাহন, ভয়ে কাঁটা কর্মী থেকে গ্রাহক

Share:

নিজস্ব প্রতিনিধি, উন্নাও: আচমকাই হানা দিলেন তিনি। কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে পরখ করে নিলেন সব কিছু। আর তাকে দেখেই ভয়ে কাঁটা ব্যাঙ্কের কর্মী-আধিকারিক থেকে শুরু মায় গ্রাহকরা। যদিও কোনও দিকে ভ্রুক্ষেপ না করে, কাউকে কিছু না বলে গোটা ব্যাঙ্ক একবার প্রদক্ষিণ করে আপন মনে বেরিয়ে গেলেন। আর তাতেই হাঁপ ছেড়ে বাঁচলেন ব্যাঙ্কের কর্মী-আধিকারিকরা। বড় জোড় বেঁচে গিয়েছেন। তবে ব্যাঙ্কের নিরাপত্তার হাল যে কতটা বেহাল তা বেআব্রু হয়েছে তার পরিদর্শনকালে।

তিনি আর কেউ নন, ভগবান শিবের বাহন ষাঁড় বাবাজি। উত্তরপ্রদেশের উন্নাওয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় বহাল তবিয়তেই ঢুকে পড়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই আকস্মিক হানার ভিডিও। ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাঙ্কে ঢুকে এক কাউন্টারের সামনে খানিকটা থমকে দাঁড়িয়েছে ষাঁড় বাবাজি। তার পর গট গট করে বিভিন্ন কাউন্টারের সামনে একবার চক্কর মারছে। আর চোখের সামনে বিশাল চেহারার ষণ্ড বাবাজিকে দেখে তো চক্ষু ছানাবড়া গ্রাহক থেকে শুরু করে ব্যাঙ্কের কর্মী-আধিকারিকদের। ‘চাচা আপন প্রাণ বাঁচা’ নীতি অনুসরণ করে অনেক গ্রাহকই নিজেদের কাজ ভুলে সটান ব্যাঙ্ক থেকে ভয়ে বেরিয়ে যাচ্ছেন। ষাড়ের হানার খবর পেয়ে বিশাল বপুর এক নিরাপত্তা রক্ষী কাঁধে বন্দুক রেখে হাতে লাঠি উঁচিয়ে তেড়ে গেলেন ষণ্ড বাবাজির দিকে। আর তখন ব্যাঙ্কের এক কোণে দাঁড়িয়ে থরথরিয়ে কাঁপছেন ব্যাঙ্ক কর্মী থেকে শুরু করে গ্রাহকরা।

ষণ্ড বাবাজি ব্যাঙ্কের শাখা অফিস থেকে আপন মনে বেরিয়ে গেলেন বটে কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থার বেহাল দশা বেআব্রু করে দিয়েছে। কীভাবে ব্যাঙ্কে প্রবেশের পথ অরক্ষিত রেখে নিরাপত্তা রক্ষী ভিতরে গিয়ে আড্ডায় মশগুল হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00