Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেয়ে হওয়ার অপরাধে স্বামীর কাছে ব্রাত্য স্ত্রী

মেয়ে হওয়ার জেরে স্ত্রীকে হাসপাতালে ফেলে চলে গেলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনার জেরে অবশ্য দ্রুত পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। শিশুকন্যা সহ ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে সরকারি হোমে।

দলের চাপে পিছু হটলেন রতন! এখনও অনড় বাকি দুই

বৃহস্পতিবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেন রতনবাবুরর সঙ্গে। আর সেই বৈঠক শেষেই রতনবাবু নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাহার করার ইঙ্গিত দিয়েছেন। আশা করা হচ্ছে এদিন বা আগামীকাল মনোনয়ন প্রত্যাহার করে নেবেন এই বিদ্রোহী নেতা।

এনআরএসে আতশবাজি ফাটিয়ে কাঠগড়ায় জুনিয়র চিকিৎসকেরা

বুধবার রাতে হাসপাতাল চত্বরের মধ্যেই মাইক বাজিয়ে আতসবাজি পুড়িয়ে বিজয়োল্লাসে মেতে উঠেছিলেন হবু ডাক্তাররা। তার জেরেই এখন তাঁরা সমালোচনার মুখে পড়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় খবর পাওয়ার পরেই সেখানে পুলিশ আটকাতে গিয়েছিল। কিন্তু চিকিৎসক পড়ুয়ারা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে।  

জোটে থাকুক কংগ্রেস, কিন্তু নেতৃত্বে নয়! একমত মমতা-পাওয়ার

বুধবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ার একমত হয়েছেন যে, কংগ্রেস বিজেপি বিরোধী জোটে থাকুক, তবে সেই জোটের নেতৃত্বে নয়। তারা থাকুক জোট শরিক বা সহযোগী দল হিসাবে। কিন্তু ঘটনা এটাই যে মমতা-শরদের এই ঐক্যমত্যকে মানতে নারাজ কংগ্রেস। এর নমুনা মিলেছে মেঘালয়ে।

শুক্র বিকালেই ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে ‘জাওয়াদ’

মৌসম ভবনের দাবি, ঝড় ওড়িশার ওপর দিয়ে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে গাঙ্গেয় বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে। আর যদি তা হয় তাহলে রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গবাসীকে কার্যত ভ্যাপসা গরমের মধ্যে কাটাতে হবে। সেই সঙ্গে অন্তত এক সপ্তাহের জন্য শীত আমেজেরও দফারফা হতে পারে।

0:00