Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে ভারতের গীতা

আগামী বছরের গোড়ার দিকে দায়িত্ব নেবেন গীতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশ তথা বিশ্ব গীতা গোপীনাথকে পেতে চলেছে এক নতুন ভূমিকায়।

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফের ফার্স্ট ডেপুটি ডিরেক্টর পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত এই তরুণী। তিনি জিওফ্রে ওকামাতোর স্থলাভিষিক্ত হবেন। আগামী বছরের গোড়ার দিকে জিওফ্রে অবসর গ্রহণ করবেন।

আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জিওরজিয়েভা জানিয়েছেন, জিওফ্রে এবং গীতা দুজনেই অত্যন্ত যোগ্য। জিওফ্রে দীর্ঘদিন ধরেই তাঁর দায়িত্ব পালন করে এসেছেন। এটা ভেবে কিছুটা হলেও খারাপ লাগছে যে জিওফ্রে আর কয়েকদিন বাদেই অবসর নেবেন। পাশাপাশি, আইএমএফের ফার্স্ট ডেপুটি ডিরেক্টর পদে গীতা গোপীনাথের অভিষেক অত্যন্ত আনন্দের খবর।

গীতা গোপীনাথ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মুখ্য আর্থিক পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন ২০১৮ সালে। এই নিযুক্তি গীতার পরিবারের কাছে যেমন গর্বের বিষয়, গর্বের বিষয় ভারতের কাছেও। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মুখ্য আর্থিক পরামর্শদাতার পদে ভারতীয় বংশোদ্ভুত কোনও মহিলার নিয়োগ এই প্রথম।

আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বিদায়ী ফার্স্ট ডেপুটি ডিরেক্টরও গোপীনাথের প্রশংসায় পঞ্চমুখ। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জিওফ্রে জানিয়েছে, অতিমারির সময়ে গোপীনাথের পরামর্শ বিশ্ব অর্থনীতিকে ভেঙে পড়ার হাত থেকে রুখে দিয়েছে। তার প্রদর্শিত পথে হেঁটেছিল আইএমএফ। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মুখ্য আর্থিক পরামর্শদাতার দায়িত্ব গ্রহণের পর গীতার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আশা রাখা যেতে পারে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ফার্স্ট ডেপুটি ডিরেক্টর পদের দায়িত্বভার গ্রহণের পরেও তিনি তার কর্মদক্ষতার নতুন নজির সৃ্ষ্টি করবেন। গীতার জন্য রইল শুভেচ্ছা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00