Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোরগোড়ায় ওমিক্রন! শুক্রবার উচ্চস্তরের বৈঠক

ভারতেও এবার করোনার নতুন প্রজাতি ওমিক্রন-হানা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতেও এবার করোনার নতুন প্রজাতি ওমিক্রন-হানা। কর্ণাটকে ২জনের শরীরে ওমিক্রনের ভাইরাস। তবে তাঁদের মধ্যে একজন এরমধ্যেই নাকি সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই শুক্রবার এক উচ্চ-পর্যায়ের বৈঠকের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমরা আগামিকাল একটি বৈঠক রেখেছি এবং নতুন এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি) নিয়ে আসব। আমরা কেন্দ্রের বিশেষজ্ঞদের মতামত এবং নির্দেশিকা পাওয়ার চেষ্টা করছি।’

পাশাপাশি তিনি আরও জানান, ‘আমাদের কাছে নমুনা এবং নতুন ভাইরাস সম্পর্কে বেশি বিবরণ নেই তাই আমরা খুব শঙ্কিত এবং সতর্ক আছি।’ ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার সাথে আলোচনা করেছেন বলে জানিয়েছেন।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকে করোনভাইরাসটির নতুন ওমিক্রন রূপের দুটি কেস শনাক্ত করা হয়েছে। উভয় রোগি ৬৬ ৪৬ বছর বয়সী পুরুষদের মধ্যে হালকা লক্ষ করা গেছে। তবে এই ভাইরাসটির লক্ষণ এখনও লক্ষ করা যায়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00