Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সম্পর্কের পরিণতি নিয়ে মুখ খুললেন দেবলীনা-তথাগত

গত নভেম্বর থেকেই তাঁরা আলাদা থাকছেন। দেবলীনার অনুমান তথাগত প্রেমে পড়েছেন। সম্পর্কের পরিণতি নিয়ে মুখ খুললেন দেবলীনা-তথাগত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টলিপাড়ায় আরও এক সম্পর্ক ভাঙার ঘটনা ইতিমধ্যেই সবাই জানেন। সম্পর্কে ইতি টানছেন তথাগত-দেবলীনা। আট বছরের দাম্পত্যে দাঁড়ি টানছেন তাঁরা। এই খবরে সবাই বেশ বিচলিত। অনুপম-পিয়ার বিবাহবিচ্ছেদের পর তাহলে কী আরও এক সম্পর্ক শেষ হতে চলেছে? কি কারণ রয়েছে এর নেপথ্যে? কারণ হিসাবে বারবার উঠে আসছে বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম। জানা গিয়েছে ‘ভটভটি’ ছবি করতে গিয়েই নাকি তাঁর সঙ্গে সম্পর্কের গভীরতা বেড়েছে তথাগতর।

এপ্রসঙ্গে জানতে চাওয়া হলে তথাগত জানিয়েছিলেন ‘বিবৃতির সঙ্গে সম্পর্ক তৈরি হলে তা দেবলীনা সবার আগে জানতে পারবে’। এব্যাপারে যদিও বিবৃতির কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে দেবলীনা জানিয়েছেন, তাঁরা একসঙ্গে থাকছেন না। গত নভেম্বর থেকেই তাঁরা আলাদা থাকছেন। তিনি আরও জানিয়েছেন সম্পর্কে থাকাকালীন অন্যদিকের মানুষটির থেকে যতক্ষণ না কোনও সমস্যা তৈরি হয় ততক্ষণ তিনি সম্পর্কে হাল ছাড়েন না। দেবলীনার অনুমান তথাগত প্রেমে পড়েছেন। 

অন্যদিকে তথাগত বলছেন, তাঁর প্রথম বিয়ে কন্যাকুমারীর সঙ্গে। সেই সময় দেবলীনা তাঁর বন্ধু ছিলেন। তাঁদের বিয়েতে দেবলীনা নিমন্ত্রিতও ছিলেন।পরবরতিকালে সেই বিয়ে টেকেনি। তিন বছর সংসার করার পর কন্যাকুমারীর সঙ্গে তথাগতর বিবাহবিচ্ছেদ হয়। এরপর দেবলীনাকে বিয়ে করেছিলেন তিনি। তাঁর ক্ষেত্রে এই দুটো সম্পর্কই ওয়ার্ক করল না। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00