Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Omicron: Shutdown এড়াতে মার্কিন সেনেটে বিল পাশ

প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৬৯টি। বিপক্ষে ২৮টি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  একা করোনায় রক্ষা নেই, দোসর ওমিক্রন।এই অবস্থায় বাইডেন প্রশাসন যাতে শাটডাউনের রাস্তায় না হাঁটেন, তার জন্য মার্কিন সেনেটে পাশ হয়ে গেল বিল। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৬৯টি। বিপক্ষে ২৮টি। বিল সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠছে, কেন এই বিল পেশ করা হল?

করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লকডাউনের সিদ্ধান্ত নেন। লকডাউনে করোনা সংক্রমণের গতি রোধ করা সম্ভব না হলেও সরকারের ভাঁড়ারে টান পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০১৮-১৯ অর্থবর্ষে সরকারের কোষাগার থেকে গায়েব ১১ বিলিয়ন ডলার। কাজ হারিয়েছেন বহু মানুষ।

আমেরিকায় করোনার দাপট এখনও অব্যাহত। এর মাঝে দাপট দেখাতে শুরু করেছে তার দোসর ওমিক্রন। আমেরিকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আটজন। আক্রান্তের সংখ্যা দ্রুতহারে বৃদ্ধি পাওয়ায় রীতিমতো উদ্বেগে মার্কিন প্রশাসন। নিউ ইয়র্কে এখনও পর্যন্ত পাঁচজন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার, গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, নিউ ইয়র্কে পাঁচ জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।  সব মিলিয়ে আমেরিকাতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা আট।

প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আসন্ন শীতে দ্রুত হারে বৃদ্ধি পেতে পারে আক্রান্তের সংখ্যা। তাই, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পরতে হবে মাস্ক, মেনে চলতে হবে দূরত্ব বিধি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00