Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাথাব্যথা, দুর্বল লাগছে। সাবধান। আপনি ওমিক্রনে আক্রান্ত নন তো

বিশেষজ্ঞরা বিশেষ কিছু উপসর্গের দিকে নজর দিতে বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কী করোনার নতুন প্রজাতির শিকার?

চারিদিকে যে ভাবে ওমিক্রন ওমিক্রন রব উঠেছে, তাতে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। প্রশ্ন হল, কেউ করোনার এই নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন কি না, সেটা জানা যাবে কীভাবে ?

বিশেষজ্ঞরা বিশেষ কিছু উপসর্গের দিকে নজর দিতে বলেছেন। সেই উপসর্গগুলি হল

শরীরে জোর নেই। সেই সঙ্গে যন্ত্রণা। অনেকের ক্ষেত্রে চূডা়ন্ত মাথাব্যথা। দেহে জ্বর না আসার মতো উপসর্গগুলি যদি চলে যায় সেক্ষেত্রে করোনা চিহ্নিত হতে সময় লাগবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞদের একাংশ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানলে ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলা ইত্যাদি বিষয় মাথায় রাখতে হবে। প্রাথমিকভাবে গবেষকরা আশঙ্কা করছিলেন, করোনাভাইরাসের এই ভ্যারিয়্যান্ট হয়ত ভ্যাকসিনকে ফাঁকি দিতে পারবে। যদিও কোভ্যাক্সিন এই ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে কার্যকরী বলে মনে করছেন গবেষকদের একাংশ।

প্রশ্ন উঠছে, নতুন এই প্রজাতির উৎস কোন দেশ? Omicron-এ আক্রান্তদের একজন হলেন ইজরায়েলের চিকিৎসক ড. এলাড মোর। তিনি দাবি করেছেন, লন্ডনে চিকিৎসকদের জন্য আয়োজিত একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন। সেই সম্মেলন থেকেই তাঁর দেহে থাবা বসিয়েছে ওমিক্রন ভাইরাস, দাবি করেছেন এই চিকিৎসক। কোথা থেকে শুরু হয়েছে ওমিক্রন সংক্রমণ, তা নিয়ে নানা মুনির নানা মত। তবে প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকা থেকেই এই কোভিড ভ্যারিয়্যান্ট ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00