Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৮০০ গোলের ক্লাবে প্রবেশ করে নয়া রেকর্ড গড়লেন রোনাল্ডো

রেকর্ড গড়াটাকে যেন একটা অভ্যাসেই পরিনত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ড গড়াটাকে যেন একটা অভ্যাসেই পরিনত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স যে তাঁর কাছে একটা সংখ্যা মাত্র সেটা তিনি সর্বদাই প্রমাণ করে চলেছেন। আর্সেনালের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নয়া পালক যুক্ত হল পর্তুগিজ মহাতারকার মুকুটে। গানারদের বিরুদ্ধে জোড়া গোল করে ৮০০ গোলের ক্লাবে প্রবেশ করে ফেললেন তিনি। 

ঘরের মাঠে এই ম্যাচে খেলতে নামার আগে সিআর সেভেনের কেরিয়ারে মোট গোল সংখ্যা ছিল ৭৯৯টি। আর্সেনালের বিরুদ্ধে ম্যাচের ৫২ মিনিটে প্রথম গোলটি করেই ৮০০ গোলের ক্লাবে প্রবেশ করে ফেললেন রোনাল্ডো। এর ১৮ মিনিট পরই ফের প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিয়ে ৮০১টি গোলের মালিক হয়ে যান তিনি। যেই রেকর্ড আর কারও নেই। গানারদের ৩-২ ব্যবধানে হারায় রেড ডেভিলসরা। 

এর মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৩০টি, রিয়াল মাদ্রিদে ৪৫০টি, জুভেন্তাসে ১০১টি, জাতীয় দলের হয়ে ১১৫টি এবং লিসবনে ৫টি গোল করেছেন রোনাল্ডো। আর চলতি মরশুমে ম্যান ইউয়ের দ্বিতীয় ইনিংসে ১২টি গোল করেছেন পর্তুগিজ তারকা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00