Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার মালয়েশিয়াতেও খোঁজ মিলল ওমিক্রনের

উল্লেখ্য, ওমিক্রনের জন্ম দক্ষিণ আফ্রিকাতে হলেও ইতিমধ্যেই এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের একাধিক দেশেই এই স্ট্রেনের হদিশ মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশেষজ্ঞ মহল আগেই আশঙ্কা করেছিলেন যে বিশ্ব জুড়ে করোনার নতুন প্রজাতি ওমিক্রন ছড়িয়ে পড়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। আর সেই সম্ভাবনাকে সত্যি করেই শুক্রবার আরও একটি দেশে মিলল ওমিক্রনের হদিশ। জানা যাচ্ছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে মালয়েশিয়ায় আসা এক পড়ুয়ার শরীরে করোনার এই নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। মালয়েশিয়ার ওই পড়ুয়া দুই সপ্তাহ আগেই দক্ষিণ আফ্রিকা ফিরেছিলেন বলে জানা গিয়েছে। এরপরই তাঁর শরীরে করোনার হদিশ মেলে। ১০ দিন কোয়ারেন্টাইনেও ছিলেন ১৯ বছরের ওই পড়ুয়া। কিন্তু সম্প্রতি তাঁর মেডিক্যাল রিপোর্ট এলে জানা যায় যে তিনি করোনার নতুন স্ট্রেন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

এই ঘটনা প্রসঙ্গে মালয়েশিয়ার বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো শুক্রবার জানানো হয়েছে, ওই শিক্ষার্থী ১৫ দিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেন। তারপরেই জানা যায় যে তিনি করোনায় আক্রান্ত। তবে আক্রান্ত ওই পড়ুয়ার সঙ্গে আরও যারা ওই একই বিমানে করে মালয়েশিয়ায় এসেছিলেন তাঁদের পরীক্ষা করা হলে করোনা রিপোর্ট নেগেটিভ আসে।  

উল্লেখ্য, ওমিক্রনের জন্ম দক্ষিণ আফ্রিকাতে হলেও ইতিমধ্যেই এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের একাধিক দেশেই এই স্ট্রেনের হদিশ মিলেছে। চলতি সপ্তাহের প্রথমেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু বিশ্বের ১৪টি দেশকে ওমিক্রনের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করে একটি তালিকা প্রকাশ করেছিল। কিন্তু তারপরেই চলতি সপ্তাহে আরও বেশ কিছু দেশে এই নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছে। আমাদের দেশ ভারতও রয়েছে সেই তালিকায়। বৃহস্পতিবারই ভারতে দুজন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে যারা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভারতে এসেছেন। পাশাপাশি সৌদি আরবের কয়েকজন যাত্রীর শরীরেও এই স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00