Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জল্পনার অবসান! কোর্ট ম্যারেজ ভিকি-ক্যাটের

বলিউডে চলা গুঞ্জন একপ্রকার নিশ্চিতই হয়ে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। আজই স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে চলেছে ভিকি-ক্যাট জুটি। কোর্ট ম্যারেজ হয়ে যাওয়ার পর এই তারকা জুটি সপ্তাহশেষে রাজস্থানে উড়ে যাবেন বলে জানা গিয়েছে৷ সঙ্গে যাবেন তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনেরা৷

তবে এবার বলিউডে চলা গুঞ্জন একপ্রকার নিশ্চিতই হয়ে গেল রাজস্থান জেলা প্রশাসনের একটি চিঠি ভাইরাল হওয়ায়৷ সোয়াই মাধোপুরের ডিস্ট্রিক্ট কালেক্টর ওই চিঠি দিয়ে একটি বৈঠকের ডাক দিয়েছেন৷ আজ সকালেই ছিল সেই বৈঠক। জানা গিয়েছে, এদিন বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বন দফতরের রেঞ্জার, হোটেলের প্রতিনিধি ও অন্যান্য কর্মীরা। বলিউডের হাই প্রোফাইল জুটির বিয়ের আগে শান্তি শৃঙ্খলায় কোনওপ্রকার ফাঁক-ফোঁকর রাখতে রাজি নয় প্রশাসন তার ফলে এই বৈঠক।

অন্যদিকে জানা গিয়েছে, ভিকি এবং ক্যাটরিনা জয়পুরে অবতরণের পর একটি হেলিকপ্টারে চড়ে বিয়ের স্থানে যাবেন যাতে সাংবাদিকদের সামনে না পড়তে হয়। বিয়ের স্থান থেকে জয়পুর বিমানবন্দর ২ ঘণ্টার পথ।

প্রত্যেকের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। তবে বিয়েতে উপস্থিত হতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত, যেমন, ফোন, বা কোন ছবি বা কোন রিল ভিডিও তৈরি করা যাবে না। পাশাপাশি জানা গিয়েছে, বিয়ের জন্য মহারাষ্ট্রের বিখ্যাত পুরোহিতদের আনা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00