Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Omicron: ডেলটার চেয়েও ভয়ঙ্কর, বলছে গবেষণা

ডেলটা ও বেটা ধরনের তুলনায় অমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ বেশি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ডেল্টার চেয়েও ভয়ঙ্কর করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এমনটাই বলছে গবেষণাপত্র, যা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার গবেষণাটি প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে, ডেলটা ও বেটা ধরনের তুলনায় অমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ বেশি। এ ছাড়া পূর্বে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা ওমিক্রনের রয়েছে।

সংবাদসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার পর ওমিক্রন আরও ১২টি দেশে অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়েছিল। সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতের নাম। নতুন গবেষণাপত্রে বলা হয়েছে, নতুন এই ওমিক্রন স্ট্রেনের রি-ইনফেকশন ক্ষমতা অনেক বেশি। দক্ষিণ আফ্রিকার আরও একটি গবেষণা বলছে, ডেল্টা বা বিটার স্ট্রেনে একবার আক্রান্ত হলে দ্বিতীয়বার সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক কম ছিল, প্রতিরোধ ক্ষমতা তৈরি হতো শরীরে। নতুন ওমিক্রনে তা কোনও ভাবেই সম্ভব নয়।

জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকায় দিনে গড়ে ৩০০ জনের মতো মানুষ করোনায় সংক্রমিত হচ্ছিলেন। এর কদিন বাদেই দেশটিতে অমিক্রন শনাক্তের খবর মেলে। তখন থেকেই দেশটিতে লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার। গত বুধবার দক্ষিণ আফ্রিকায় ৮ হাজার ৫৬১ জন করোনায় সংক্রমিত হন। এর আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ৩৭৩ জনের। আর গত সোমবার ২ হাজার ২৭৩ জনের শরীরে করোনার উপস্থিতি মেলে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00