Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হ্রাস পেল সংক্রমণ, বাড়ল অ্যাক্টিভ কেস

বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৯, ৯৭৬

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওমিক্রন উদ্বেগের মাঝে হ্রাস পেল করোনার দৈনিক সংক্রমণ। তবে বাড়ল সক্রিয় রোগীর (  অ্যাক্টিভ কেস)।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, বিগত ২৪ ঘণ্টায় ( বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, সকাল আটটা থেকে শুক্রবার, ৩ ডিসেম্বর সকাল আটটা পর্যন্ত)   নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, ন’ হাজার ২১৩ জন। একই সময়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৯১ জন। 

সংক্রমণের হার কমলেও  করোনার অ্যাকটিভ কেস খানিকটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শুক্রবারের বুলেটিন বলছে,  বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯৯ হাজার ৯৭৬ জন। করোনা মোকাবিলায় শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার ৬৬৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৬১২ জন। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ।

এদিকে বৃহস্পতিবার কর্নাটকে থাবা বসিয়েছে Omicron। ওই রাজ্যের দুই বাসিন্দার দেহে মিলেছে নয়া কোভিড ভ্যারিয়েন্ট। এর মধ্যে একজনের সাম্প্রতিককালে ঘুরতে যাওয়ার কোনও ইতিহাস নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00