Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Omicron: দাপট শুরু মার্কিন মুলুকে, বাড়ছে আক্রান্তের সংখ্যা

আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় রীতিমতো আতঙ্কিত মার্কিন প্রশাসন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় দাপট দেখাতে শুরু করেছে ওমিক্রন।

নিউ ইয়র্কে এখনও পর্যন্ত পাঁচজন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার, গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, নিউ ইয়র্কে পাঁচ জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।  সব মিলিয়ে আমেরিকাতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা আট।

আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় রীতিমতো আতঙ্কিত মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আসন্ন শীতে দ্রুত হারে বৃদ্ধি পেতে পারে আক্রান্তের সংখ্যা। তাই, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পরতে হবে মাস্ক, মেনে চলতে হবে দূরত্ব বিধি।মেরিল্যান্ডে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বাইডেন বলেন, ‘যেভাবেই হোক করোনার এই নতুন প্রজাতি যাতে মারাত্মক আকার ধারণ করতে না পারে, তার জন্য এখন থেকেই আমাদের পদক্ষেপ করতে হবে।’

একা বাইডেন নন, অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার পল কেলি জানিয়েছেন, সে দেশে এক মাসের মধ্যে করোনার নতুন প্রজাতি মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে  তিনি বলেন, ‘আমার মনে হয় এক মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় বহু মানুষ করোনার এই নতুন প্রজাতিতে আক্রান্ত হতে পারেন।’

ওমিক্রনের হাত থেকে বাঁচতে অস্ট্রেলিয়া তাদের সীমান্ত সিল করে দিয়েছে। বিদেশ থেকে উডা়নে আসা যাত্রীদের বিমানবন্দরেই চলছে করোনা পরীক্ষা। উপসর্গ দেখা দিলে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে।

এদিকে করোনার নতুন প্রজাতির হদিশ পাওয়ার প্রভাব পড়ল বাজারে। টোকিও, দক্ষিণ কোরিয়া এবং ওয়াল স্ট্রিটে শেয়ার সূচকের পতন ঘটে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00