Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাঞ্ছনা, তিন মাসের কন্যাসন্তানকে হত্যা মায়ের

পুলিশের জেরায় অপরাধ কবুল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কেন কন্যাসন্তানের জন্ম হল, এই অভিযোগে দিনের পর দিন পরিবারের লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়েছিল মাকে। সেটা সহ্য সীমার বাইরে চলে যাওয়ায় আপন গর্ভজাত সন্তানকে বাড়ির জলের ট্যাঙ্কে ডুবিয়ে তাকে মেরে ফেললেন মা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কালাচৌকিতে। একটি সর্বভারতীয় সংবাদংস্থার খবর অনুযায়ী, মহিলা প্রথমে থানায় অন্য এক মহিলার বিরুদ্ধে তাঁর কন্যাসন্তান অপহরণের অভিযোগ রুজু করেন।  অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণকারী মহিলার একটি স্কেচ তৈরি করেন। পাশাপাশি ওই মহিলার বাড়ির সামনে বসায় নজর ক্যামেরা। মহিলার গতিবিধি সন্দেহজনক হওয়া পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়। জেরায় মহিলা ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে নেয়।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ২০১১ সালে মহিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের দু বছরের মাথায় তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই ঘটনার কয়েক বছর বাদে তিনি গর্ভবতী হলে শ্বশুরবাড়ির লোকেরা তান্ত্রিকের দ্বারস্থ হন। উদ্দেশ্য ছিল গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে সেটা জেনে নেওয়া। তান্ত্রিক বলে, মহিলার গর্ভে কন্যাসন্তান রয়েছে। তান্ত্রিকের ওই নিদানের জেরে সন্তানসম্ভবা মায়ের ওপর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। জানা গিয়েছে, মহিলার স্বামীর তাতে প্রচ্ছন্ন মদত ছিল। দিনের পর দিন ওই নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে মহিলা তিন মাসের সন্তানকে বাড়ির জলের ট্যাঙ্কে ডুবিয়ে তাঁকে খুন করে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00