Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংসদে গান্ধিমূর্তির সামনে বিরোধীদের ধরনায় চড়াও বিজেপি

স্বাভাবিকভাবেই এই আচরণের প্রতিবাদ করেন বিরোধী সাংসদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শাসকদলের বিরুদ্ধে সাসপেন্ডেড বিরোধী সাংসদদের ধরনায় একপ্রকার চড়াও হওয়ার অভিযোগ উঠল। ধরনাস্থলে গিয়ে তারা হইচৈ করেন। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা তৈরি হয়। ঘটনার জের গড়ায় সংসদেও। রাজ্যসভায় বিষয়টি নিয়ে সরব হয় বিরোধী শিবির। তাদের এই দাবিকে আমল দিলেন না চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু।

পূর্ব ঘোষণা মতো শুক্রবার সংসদে গান্ধিমূর্তির সামনে ধরনায় বসেন ১২ জন সাসপেন্ডেড বিরোধী সাংসদ। আচমকাই সেখানে হাজির হন বিজেপির রাজ্যেসভার সাংসদরা। উদ্দেশ্য ছিল গান্ধীমূর্তির পাদদেশে ওই জায়গাটিতেই বিক্ষোভ দেখানো, যেখানে বিরোধী শিবির ধরনা প্রদর্শন করছে।

হাতে ছিল প্ল্যাকার্ড, সেখানে লেখা ছিল ‘গণতন্ত্র বাঁচাও’, ‘গুন্ডাগিরি চলবে স্বাভাবিকভাবেই তাদের এই আচরণের প্রতিবাদ করেন বিরোধী সাংসদরা। শাসকদলের সাংসদদের অন্যত্র বিক্ষোভ দেখাতে অনুরোধ করেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে চলে তর্কাতর্কি। তৃণমূলের দুই ধরনারত সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী দাবি করেছেন,”সংবিধান বাঁচাও যাত্রার নামে বিজেপি সাংসদরা আমাদের ধরনা ভণ্ডুল করার চেষ্টা করে। আমরা দেশের সংবিধান বাঁচাতে প্রতিরোধ গড়ে তুলেছিলাম।”

পরে বিষয়টি নিয়ে রাজ্যসভায় অভিযোগ করে বিরোধী পক্ষ। কিন্তু বিরোধীদের অভিযোগকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। রাজ্যসভার চেয়ারম্যানের আসন থেকে জানানো হয়, সাংসদের গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো সবার অধিকার। তাই এ বিষয়ে তাঁদের বলার কিছুই নেই।

প্রশ্ন উঠছে, বিরোধীরা আগে থেকেই গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন, তাহলে বিজেপি সেখানেই কেন বিক্ষোভ দেখাতে গেল? বিক্ষোভ দেখানোই উদ্দেশ্য হলে সংসদ চত্বরে আরও অনেক জায়গা ছিল। সেখানে কেন গেলেন না বিজেপি সাংসদরা? নাকি বিরোধী সাংসদদের ধরনায় বাধার সৃষ্টি করাটাই তাঁদের মূল উদ্দেশ্য ছিল?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00