Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফগানিস্তানে ফের ড্রোন হামলা পাকিস্তানের, নিহত ৩ শিশু, পাক রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক: ফের আফগানিস্তানে ড্রোন হামলা চালাল পাক সেনাবাহিনী। গতকাল বুধবার (২৭ অগস্ট) গভীর রাতে আফগানিস্তানের নাঙ্গারহার এবং খোস্ত প্রদেশে ওই হামলা চালানো হয়। হামলায় তিন শিশু প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও সাতজন। ওই ঘটনায় বেজায় চটেছে তালিবান সরকার। বৃহস্পতিবার আফগানিস্তানে নিযুক্ত পাক রাষ্ট্রদূত  উবাইদ-উর-রেহমান নিজামনিকে তলব করে হাতে প্রতিবাদপত্র ধরিয়ে দিয়েছে আফগান বিদেশ […]

আতঙ্কের নাম কলকাতা মেট্রো! সকালের পর সন্ধ্যায় ফের বিপর্যস্ত পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: নিত্যযাত্রীদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কলকাতা মেট্রো। কখনও লাইনে আত্মহত্যার চেষ্টার জন্য বন্ধ পরিষেবা। কখনও দরজা বন্ধ না হওয়ার জন্য থমকে যাচ্ছে পরিষেবা। কখনও পিলারে ফাটলের জন্য বন্ধ করে দিতে হচ্ছে গোটা স্টেশন। বৃহস্পতিবার সকাল আর সন্ধ্যায় কলকাতা মেট্রোয় জোড়া বিভ্রাটে নাকাল হলেন হাজার-হাজার নিত্যযাত্রী। বাড়ি ফিরতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বাড়িমুখো […]

হাসিন জাহানকে বিয়ে করে অনুতপ্ত? মুখ খুললেন শামি

নিজস্ব প্রতিনিধি: হাসিন জাহানের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন সুখের হয়নি। একমাত্র কন্যা আয়রাকেও কাছে পাননি। একাধিকবার তাঁর চরিত্রের দিকে আঙুল তুলেছেন প্রাক্তন স্ত্রী হাসিন। খোরপোশ নিয়ে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টেও। এবার হাসিনকে বিয়ে করে তিনি অনুশোচনায় ভুগছেন কিনা তা নিয়ে নীরবতা ভাঙলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার মোহাম্মদ শামি। এক সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে সাক্ষা‍ৎকার দেওয়ার […]

‘কখনই বলিনি..’, ৭৫ বছরে অবসর নিয়ে মোদিকে স্বস্তি দিলেন ভাগবত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনীতি হোক কিংবা সাংগঠনিক পদ-৭৫ বছর হলেই সরে দাঁড়াতে হবে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) সিদ্ধান্ত নিয়েছে বলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। বৃহস্পতিবার (২৬ অগস্ট) এ বিষয়ে মুখ খুলেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সরসঙ্ঘচালক। সেখানেই এক বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিকের প্রশ্নের জবাবে খানিকটা বিরক্তি নিয়ে তিনি বলেন, ‘আমি […]

৩১ অগস্ট দীর্ঘ সময় বন্ধ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো চলাচল

সকাল ৯ টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। স্বাভাবিকভাবেই মেট্রো পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগের মুখে পড়তে হবে হাজার হাজার পরীক্ষার্থীদের। কিন্তু ৩১ অগস্ট মেট্রো চলাচল কেন বন্ধ?

‘হাম দো, হামারে তিন’, ফের আওয়াজ তুললেন সঙ্ঘ প্রধান ভাগবত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা মুসলিমদের সঙ্গে লড়তে দীর্ঘদিন ধরেই ‘হাম দো, হামারে দো’ নীতি থেকে বেরিয়ে আসার জন্য হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ‘জনসংখ্যার ভারসাম্যর’ দোহাই পেড়ে ফের একবার ‘হাম দো, হামারে তিন’ শ্লোগান তুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তাঁর কথায়, ‘প্রত্যেক ভারতীয় পরিবারে তিনটি সন্তান থাকা উচিত। এতে যেমন পারিবারিক সম্প্রীতি বজায় […]

সামান্য মুরগি নিয়ে তুমুল বচসা, এলোপাথাড়ি কোপে প্রাণ গেল বাবা-ছেলের

সামান্য মুরগীকে কেন্দ্র করে তুমুল বচসা। যাতে বলি হতে হল একই পরিবারের বাবা ও ছেলেকে। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রামের নয়াগ্রামের সিংদুই এলাকায়।

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত পিভি নরসিমা রাও, অটলবিহারী বাজপেয়ী থেকে মনমোহন সিংহ। দেশের তিন প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভায় না থাকলেও সাংসদ হওয়ার দৌলতে  কাছ থেকে দেখেছিলেন প্রয়াত রাজীব গান্ধি, এইচডি দেবেগৌড়া এবং ইন্দ্রকুমার গুজরালকে। আর মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এই সপ্তরথীর সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা কেমন তা […]

শুভেন্দুর খাসতালুক নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটে ১২ আসনেই তৃণমূলের জয়, শূন্যহাতে ফিরল বিজেপি

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই নন্দীগ্রামে তৃণমূলের জয়জয়কার। নির্বাচনী কেন্দ্রের মুখ হয়েও সমবায় ভোটে খাতাই খুলতে পারল না শুভেন্দু অধিকারী।

ছোট্ট তিন সন্তানকে বাথটবে ডুবিয়ে মেরে আত্মহত্যার চেষ্টা, সৌদিতে ধৃত হায়দরাবাদের মহিলা

আন্তর্জাতিক ডেস্ক: নিজের গর্ভজাত ছোট্ট তিন শিশুসন্তানকে বাড়ির বাথটবে ডুবিয়ে মারার পর আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করলেন সন্তানঘাতী মা। যদিও তার সেই চেষ্টা সফল হয়নি। নিজের তিন শিশু সন্তানকে নিষ্ঠুরভাবে খুন করার দায়ে হায়দরাবাদের বাসিন্দা সৈয়দা হুমেরা আমরীনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। সৌদি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ধৃত সৈয়দা হুমেরা আমরীন হায়দরাবাদের মোহাম্মদি লাইন্সের (এইডি লাইন্স) […]

মোবাইল ফোন চুরি নিয়ে বচসা, রাগের বশে ভাইকে কোপাল ভাই

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: দুই ভাইয়ের মধ্যে ঝগড়া এবং তার মর্মান্তিক পরিণতিকে কেন্দ্র করে শিরোনামে উঠে এল ঝাড়গ্রাম। একটি অত্যন্ত অল্পদামী মোবাইল ফোন প্রাণ কাটলো দুজনের। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে। আসলে মোবাইল চুরিকে কেন্দ্র করে দাদা ও ভাইয়ের মধ্যে অশান্তি হচ্ছিল। তাতেই গিয়েছে দুটি প্রাণ। গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও চারজন। বুধবার […]

অপ্রতিরোধ্য সিন্ধু, বিশ্বের দ্বিতীয় বাছাইকে হারিয়ে পৌঁছলেন কোয়ার্টার ফাইনালে

নিজস্ব প্রতিনিধি: অপ্রতিরোধ্য ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। বৃহস্পতিবার ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় বাছাই চিনের ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৫) উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। এদিনের ম্যাচে ফের র‍্যাকেটে পুরনো দিনের ঝলক দেখালেন সিন্ধু। চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই যে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা, তাতে বিশ্বসেরা হলে অবাক হওয়ার […]

দুর্গাপুজোর মুখে ক্লাব খুলতেই দুর্গন্ধ, চৌকির নিচে নরকঙ্কাল, চাঞ্চল্য জলপাইগুড়িতে

প্রায় এক বছর ধরে বন্ধ ছিল ওই ক্লাবটি। আর আজ থেকে দুর্গাপুজোর তোড়জোড় শুরু করেন ক্লাবের সদস্যরা। সেই কারণে ক্লাবের দরজা খুলতেই দেখা মেলে নরকঙ্কাল। যা দেখে রীতিমতো চমকে ওঠেন তাঁরা

মিড ডে মিলে পচা মাংস! তীব্র গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া, প্রধান শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া : স্কুলের পড়ুয়াদের জন্য চালু হয়েছিল মিড ডে মিল। নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অনেক সময় আর্থিক কারণে পড়াশোনা করতে পারে না। নির্দিষ্ট সময়ে সংসারের জন্য অল্প বয়সে কাজ শুরু করতে হয়। কিন্তু মিড ডে মিল চালু করার পর থেকে স্কুলছুটের পরিমাণ অনেকটাই কমেছে। অনেক সময় মিড ডে মিলে খারাপ খাবার দেওয়ার অভিযোগ সামনে […]

জীবন্ত মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে এই পরজীবী, মেক্সিকোতে প্রকাশ্যে ৫০৮৬টি কেস

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে মাংস ভক্ষণকারী স্ক্রুওয়ার্মের ঘটনা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এটি প্রাণী এবং মানুষ উভয়ের জন্যই মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের ১৭ অগস্ট পর্যন্ত, মেক্সিকোতে প্রাণীদের মধ্যে ৫,০৮৬টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। জুলাইয়ের তুলনায় এই পরিসংখ্যান ৫৩% বেশি। এর মধ্যে ৬৪৯টি মামলা এখনও সক্রিয়। এই তথ্য মেক্সিকান সরকারের তথ্যের উপর ভিত্তি করে তৈরি, […]

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: সাজার মেয়াদ শেষ হওয়া সত্বেও দীর্ঘদিন (প্রায় এক যুগ) দমদমের কেন্দ্রীয় সংশোধনাগারের লৌহকপাটের আড়ালে বন্দি আছেন পাকিস্তানি নাগরিক পি ইউসুফ। পাকিস্তানি নাগরিক হওয়া সত্বেও তাকে ফেরত নিতে অস্বীকার করেছে ইসলামাবাদ। এ ক্ষেত্রে কী করা হবে তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিনে […]

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে দায়িত্ব পালনে অস্বীকার বাংলাদেশ সেনার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  ফের একবার তদারকি সরকারের সঙ্গে বাংলাদেশ সেনার মতবিরোধ প্রকাশ্যে। আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অশান্তি রুখতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল মোল্লা ইউনূস সরকার। ঠিক হয়েছিল, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা থাকবেন। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলো ঘিরে রাখবেন। বহিরাগতরা যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না […]

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, লখনউ : আদালতে চলা মামলা প্রত্যাহার করে নিতে চাইনি একটি পরিবার। ফল স্বরূপ সেই পরিবারের মেয়েকে অপহৃত হতে হল অভিযুক্তের দ্বারা। ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছিল এক ব্যক্তি। কিশোরীর পরিবারের দাবি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা চলছিল আদালতে। বহু চাপের মুখে পড়েও সেই মামলা প্রত্যাহার করা হয়নি। সেই জন্য মেয়েকেই অপহরণ করা […]

বেসরকারি সংস্থার দশ হাজারি নিরাপত্তাকর্মীকে ৩ কোটি টাকার নোটিশ ধরাল GST

কী কাণ্ড! ১০ হাজার টাকা বেতনভোগী এক ব্যক্তিকে ৩ কোটি টাকারও বেশি কর নোটিশ ধরাল CGST। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কানপুরের কাকাদেব এলাকায়।

‘কাউকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়নি’, ঢাকার মাটিতে হাস্যকর দাবি বিএসএফ ডিজির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে ফেরত পাঠিয়েছে বিএসএফ। বাংলাদেশি সীমান্তবাসীদের প্রতিরোধের কারণে বহু ক্ষেত্রে জোর করে পুশব্যাক করাতে ব্যর্থ হয়েছে। কিন্তু বৃহস্পতিবার (২৮ অগস্ট) ঢাকার মাটিতে দাঁড়িয়ে ওই জোর করে পুশব্যাকের কথা বেমালুম অস্বীকার করেছেন বিএসএফের ডিজি দলজি‍ৎ সিংহ চৌধুরী। বাংলাদেশ […]

অনলাইনে জিনিস কিনলে সাবধান, শিলিগুড়িতে পুলিশের জালে খোদ ডেলিভারি বয়

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে কাজের চাপে পড়ে অনেকেই অনলাইন অর্ডার করেন। ফোন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি খাবারও অনলাইনে অর্ডার করা হয়। এবার সেই অনলাইনেই প্রতারণার অভিযোগ। গ্রাহকের অর্ডার দেওয়া ফোন না দিয়ে চুরি করার অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে। অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অমল সরকার। জানা গিয়েছে, অনলাইনে গ্রাহকদের […]

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় চার বছর ধরে যুদ্ধ চলছে। কোনও দেশই পিছু হটতে রাজি নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত, সকলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি, রাষ্ট্রপতি ট্রাম্প আলাস্কায় রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। তার পরে তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির […]

0:00