Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনলাইনে জিনিস কিনলে সাবধান, শিলিগুড়িতে পুলিশের জালে খোদ ডেলিভারি বয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে কাজের চাপে পড়ে অনেকেই অনলাইন অর্ডার করেন। ফোন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি খাবারও অনলাইনে অর্ডার করা হয়। এবার সেই অনলাইনেই প্রতারণার অভিযোগ। গ্রাহকের অর্ডার দেওয়া ফোন না দিয়ে চুরি করার অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে। অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অমল সরকার।

জানা গিয়েছে, অনলাইনে গ্রাহকদের অর্ডারের সামগ্রী পৌঁছে না দিয়ে সেটা হাতিয়ে নেয় অভিযুক্ত ওই ডেলিভারি কর্মী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ডেলিভারি বয় অমল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অমল সরকার নকশাল বাড়ির পূর্ব বাবু পড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের অর্ডারের দুটি দামি মোবাইল সংস্থাকে না জানিয়ে হাতিয়ে নিয়েছিল অভিযুক্ত। খোঁজাখুঁজি পর মোবাইল না পেয়ে গত ২৫ অগস্ট নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে অনলাইন সংস্থাটি। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

বৃহস্পতিবার দ্রুত অমল সরকারকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা হাসপাতালে তুলে নিজেদের রিমান্ডে নিতে চাইছে পুলিশ। তারপর তাকে নিয়েই চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে চাইছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, চুরি যাওয়া ২ মোবাইলের মার্কেটে মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এইবার প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর আগে গ্রাহকদের অর্ডার সামগ্রী নিজেই পরিবর্তন করে খারাপ সামগ্রী নামে পার্সেল রিটার্ন করে প্রতারণা করত সে। সেই সময় ও তাকে গ্রেফতার করা হয়েছিল। এবার নতুন পথে প্রতারণা করে সে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00