হাসিন জাহানকে বিয়ে করে অনুতপ্ত? মুখ খুললেন শামি

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসিন জাহানের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন সুখের হয়নি। একমাত্র কন্যা আয়রাকেও কাছে পাননি। একাধিকবার তাঁর চরিত্রের দিকে আঙুল তুলেছেন প্রাক্তন স্ত্রী হাসিন। খোরপোশ নিয়ে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টেও। এবার হাসিনকে বিয়ে করে তিনি অনুশোচনায় ভুগছেন কিনা তা নিয়ে নীরবতা ভাঙলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার মোহাম্মদ শামি।

এক সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে সাক্ষা‍ৎকার দেওয়ার সময়ে দাম্পত্য জীবন সুখের না হওয়া নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিশ্বের বাঘা-বাঘা ব্যাটারদের ঘুম কেড়ে নেওয়া শামি। হাসিনকে বিয়ে করে তিনি অনুতপ্ত কিনা জানতে চাওয়া হলে ভারতের অন্যতম সেরা পেসার খানিকটা উদাসী কণ্ঠে বলেন, ‘ওসব বাদ দিন। অতীত নিয়ে আমি কখনই অনুশোচনা করি না। যা চলে গিয়েছে, তা তো চলেই গিয়েছে। আমি কাউকে দোষ দিতে চাই না, এমনকি নিজেকেও। আমি আমার ক্রিকেটের উপর মনোযোগ দিতে চাই। আমার এই বিতর্কের দরকার নেই।’

উল্লেখ্য, ২০১৪ সালে ঘটা করেই চিয়ারগার্ল তথা মডেল তথা অভিনেত্রী হাসিন জাহানকে বিয়ে করেছিলেন মহম্মদ শামি। যদিও ওই বিয়ে সুখের হয়নি। বিয়ের চার বছরের মধ্যেই দাম্পত্য কলহ শুরু হয় দুজনের। আলাদা থাকতে শুরু করেন দুজনেই। শামি এবং তার পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন হাসিন। দুজনের ঝগড়া গড়ায় পুলিশ থেকে আদালতের আঙিনায়। চলতি মাসের শুরুতেই শামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন হাসিন। তাঁর কথায়, ‘নিজের একমাত্র সন্তান আয়রাকে সম্পূর্ন উপেক্ষা করে চলেছেন শামি। বরং তার বান্ধবীদের সন্তানদের অগ্রাধিকার দেন, তাদের দামি উপহার দেন।’

জমিবিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের অভিযোগ শামির প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]