Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুভেন্দুর খাসতালুক নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটে ১২ আসনেই তৃণমূলের জয়, শূন্যহাতে ফিরল বিজেপি

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই নন্দীগ্রামে তৃণমূলের জয়জয়কার। নির্বাচনী কেন্দ্রের মুখ হয়েও সমবায় ভোটে খাতাই খুলতে পারল না শুভেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই নন্দীগ্রামে তৃণমূলের জয়জয়কার। নির্বাচনী কেন্দ্রের মুখ হয়েও সমবায় ভোটে খাতাই খুলতে পারল না শুভেন্দু অধিকারী। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল শাসকদল। জয় ঘোষণা র পর সবুজ আবির মেখে বিজয়োল্লাসে মেতে উঠ লেন তৃণমূলের জয়ী নেতা কর্মীরা। নন্দীগ্রামের গড় চক্রবেড়্যা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একটি আসন না পেয়ে মুখ পুড়ল বিজেপির। ১২ টি আসনেই জিতলেন তৃণমূল প্রার্থীরা। যদিও মনোনয়ন এর সময়েই তিন আসনে জিতে গিয়েছিল তৃণমূল।

বাকি ৯ আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেও কোনও লাভ হল না। তৃণমূলের কাছে একেবারে মুখ পুড়ল বিজেপির। বৃহস্পতিবার (২৮ অগস্ট) সকাল থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ভোটগ্রহণ পর্ব চলেছে। আর একদিনেই ফলপ্রকাশ হয়ে গেল। যাতে বিজেপি একটি আসনেও জিততে পারেনি। গড়চক্রবেড়্যা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল নেতাকর্মীর জিতে আনন্দ প্রকাশ করেছেন দলের জেলা সভাপতি সুজিত রায়, ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ, তৃণমূল নেতা শেখ সুফিয়ান, আবু তাহের-সহ অন্যান্যরা। নন্দী গ্রামের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়ী তৃণমূল নেতৃত্বরা জানিয়েছেন, বিজেপি সবসময় দাবি করে হিন্দুদের সব ভোট তাদের।

কিন্তু আজকের ভোটে অন্যরকম চিত্র দেখা গেল, সুতরাং এখানেই স্পষ্ট যে, বিজেপির পাশে কোনও ধর্মই নেই। আর বিধানসভা নির্বাচনেও বিজেপিকে আমরা ৫০ লাজার ভোটে হারাব, এটাই চ্যালেঞ্জ আমাদের’। যদিও নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাপট বহাল থাকলেও আসল জিত তৃণমূলেরই হল। এমনকী গড়চক্রবেড়্যা সমবায় কৃষি উন্নয়ন সমিতির কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রাম পঞ্চায়েত প্রধান বিজেপি, কিন্তু আসন সংখ্যায় এগিয়ে গেল তৃণমূল। নন্দীগ্রামের গড়চক্রবেড়্যা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের ১২ টি আসনে তৃণমূলের জিত আবারও প্রমাণ করল যে, মানুষ চায় রাজ্যে সর্বদা তৃণমূলেরই শাসন বহাল থাকুক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00