ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: সাজার মেয়াদ শেষ হওয়া সত্বেও দীর্ঘদিন (প্রায় এক যুগ) দমদমের কেন্দ্রীয় সংশোধনাগারের লৌহকপাটের আড়ালে বন্দি আছেন পাকিস্তানি নাগরিক পি ইউসুফ। পাকিস্তানি নাগরিক হওয়া সত্বেও তাকে ফেরত নিতে অস্বীকার করেছে ইসলামাবাদ। এ ক্ষেত্রে কী করা হবে তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিনে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে কেন্দ্রের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন তিনি।

২০১২ সালে বাংলাদেশহয়ে উত্তর ২৪ পরগনার সীমান্ত দিয়ে ঢোকার সময়ে আটক হন পাকিস্তানি নাগরিক পি ইউসুফ। ২০১৩ সালের ৪ এপ্রিল তাকে অবৈধ আনুপ্রবেশের দায়ে ৬৫০ দিনের জন্য জেলের সাজা শোনান বিচারক। ওই সাজার মেয়াদ শেষ হওয়া সত্বেও মুক্তি পাননি পি ইউসুফ। বরং সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও এক যুগের বেশি সময় ধরে দমদম জেলের লৌহকপাটের আড়ালে রয়েছেন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে পাকিস্তানে ফেরত পাঠানোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইউসুফ।

মামলার শুনানি রাজ্যের আইনজীবী জানান, ‘ইউসুফের সঙ্গে অবৈধ অনুপ্রবেশের দায়ে ধৃত বাকি দুই আসামীকে ফেরত নিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু ইউসুফকে ফেরত নিতে অস্বীকার করেছে। কলকাতা হাইকোর্টের অন্য এক বিচারপতির বেঞ্চে মামলায় ইউসুফের তরফে দাবি করা হয়েছিল, সে ভারতীয় নাগরিক এবম কেরলে তার নামে সম্পত্তিও রয়েছে। ওই মামলার প্রেক্ষিতে কেরল সরকারের তরফে জানানো হয়েছিল, সপ্তম শ্রেণি পর্যন্ত কান্নুরের এক স্কুলে পড়াশোনা করেছিল ইউসুফ। তার পর বাবার সঙ্গে পাকিস্তান চলে যায়।’ এজলাসে হাজির কেন্দ্রের  আইনজীবী জানান, ‘কোনও সন্দেহ নেই, ইউসুফ বিদেশি নাগরিক।’ এর পরেই বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আবেদনকারীকে মুক্তি দেওয়া যাবে কিনা, নাকি তাকে আরও আটকে রাখার প্রয়োজন আছে, তা সুনির্দিষ্টভাবে জেনে আসুন’।

 

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় দুই পুলিশকর্মীর জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]