নিজস্ব প্রতিনিধিঃ ফের যুবকের রহস্যমৃত্যু । বৃহস্পতিবার সাতসকালে নিজের বাড়ির পিছন থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলায় । তবে কী করে যুবকের মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
জানা গিয়েছে , নিহত যুবক হলেন ৩২ বছরের রনি শেখ । এদিন সকালে ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমৃগী গ্রাম থেকে দেহটি উদ্ধার হয়। পরিবারের তরফে জানান হয়েছে, রনিকে খুন করা হয়েছে । এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির ছাদ থেকে পড়েই প্রাণ হারিয়েছেন রনি । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সব তথ্য পরিষ্কার হবে । তবে সাতসকালে এদিনের এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা । বলা বাহুল্য, কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়া এলাকা থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের মুণ্ডহীন রক্তাক্ত মৃতদেহ। চাষের জমি থেকে মেলে তাঁর দেহ । এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের মুর্শিদাবাদে ঘটল যুবকের রহস্যমৃত্যু ।