নিজস্ব প্রতিনিধিঃ আবর্জনার স্তুপে মিলল মহিলার কাটা মুন্ডু। সাতসকালে গলফ গ্রিন থেকে এটি উদ্ধার হয় । এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গলফ গ্রিন থানাকে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই কাটা মুন্ডুকে উদ্ধার করেছে। কোথা থেকে আবর্জনার মধ্যে এল এই কাটা মুণ্ডু তা এখন জানা যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।
স্থানীয়রা জানিয়েছেন , এদিন সকালে রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনার মধ্যে একটি কাটা মুণ্ড পড়ে থাকতে দেখা যায় । প্রথমেই মনে হয়েছিল এটি একটি মহিলার মাথা। তাতেই প্রশ্ন উঠছে দেহটি কার? বাকি দেহাংশও কি টুকরো করে ফেলে দেওয়া হয়েছে ? ইতিমধ্যেই এই পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ও খতিয়ে দেখা হবে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।
উল্লেখ্য, প্রায়শই কলকাতা থেকে রহস্যময় দেহ উদ্ধার হচ্ছে। কিছুদিন আগেই ময়দান থেকে উদ্ধার হয়েছিল এক ব্যক্তির নিথর দেহ। সাতসকালে ডাফরিন রোড লাগোয়া একটি নালায় একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কলকাতা থেকে উদ্ধার হয় মহিলার কাটা মুন্ডু।