‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী দলের একে অপরকে আক্রমণের তীব্রতা।  আজ শুক্রবার (১৭ এপ্রিল) দলীয় প্রার্থীদের হয়ে প্রাচের জন্য কোচবিহার গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কলকাতায়  সাত সকালে ইডির অভিযান নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে তুলোধনা করেছেন তিনি।বলেছেন,  ‘ইডি-সিবিআই-আয়কর” সবটাকেই একপক্ষ করে দেওয়া হয়েছে। 

তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার সহ তৃণমূল নেতার বাড়িতে আয়কর দফতরের হানা নিয়ে উত্তরবঙ্গ থেকে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ইলেকশন আসলেই ভোট দাও, ভোট দাও। ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে। সকলকে একপক্ষ করে দিয়েছে। কোনও দিন এ জিনিস আমি দেশে দেখিনি।” এর পরেই তৃণমূলনেত্রী সুর চড়িয়ে বলেন,  “দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই, নিয়ে এল ইডি-সিবিআই।” 

গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। কোচবিহারে নির্বাচনী জনসভায় কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেছেন, জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। ভারতবর্ষের সংবিধান বলেছে, ধর্ম নিরপেক্ষতা পাশাপাশি সকলের জন্য সমান অধিকার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি বলেছেন, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই ইডি, আয়কর, সেন্ট্রাল ফোর্স, সিবিআই, বিজেপি রাজ্যের সবাই এসে বসে রয়েছে বাংলায়। তাও একাই লড়াই করছেন তিনি। তাঁর সঙ্গে ১০০ ভাগ লোক রয়েছে। বিজেপি ষড়যন্ত্র করছে, সব ষড়যন্ত্র ভেস্তে দেবে জনগণ। তাঁর অভিযোগ, ভোটের সময় আসছে, ভোট হলে ফিরে যাচ্ছে। ১২ বছরে ১২টা কাজ করেনি বিজেপি। কিন্তু তৃণমূল ১০৫টা কাজ করে দেখিয়েছে। সাধারণ মানুষের মধ্যে কোনও ভেদাভেদ করেন না তিনি। বিজেপির ভাঁওতাবাজিতে কেউ বিশ্বাস করবেন না।

আরও পড়ুন: ‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার 

প্রসঙ্গত, শুক্রবার সাতসকালে আয়কর দফতরের আধিকারিকরা পৌঁছে যান দেবাশিস কুমারের মনোহর পুকুরের বাড়িতে। অন্য একটি দল পৌঁছে যায় নির্বাচনী কার্যালয়ে। জানা গিয়েছে, নির্বাচনী কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আয়কর দফতরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। ঘটনার সময় বাড়িতেই ছিলেন দেবাশিস কুমার। তল্লাশি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দেবাশিস কুমারের অনুগামীরা। শনিবার সকালে তৃণমূল প্রার্থীর বাড়িতে এবং নির্বাচনী কার্যালয়ে আচমকা আয়কর হানা হওয়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। 

 

 

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

সব ভাষা শিখুন, কিন্তু মাতৃভাষাকে ভুলবেন না, জানালেন মুখ্যমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]