নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ । দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান থেকে উদ্ধার হয়েছে দেহ । ইতিমধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । তবে খুন নাকি আত্মহত্যা তা এখন সামনে আসেনি । মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।
পুলিশ সূত্রে খবর, নিহত মহিলা হলেন তনুশ্রী মাঝি। তিনি পেশায় একজন বিউটিশিয়ান। স্বামী এবং চার সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন মহিলা। গাঙ্গুলিবাগানে তাঁর আবাসনের নিচেই রয়েছে এই পার্লার । এদিন সকালে পার্লারে এসেছিলেন তনুশ্রী । এরপরেই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ । পার্লারের কর্মীরা জানিয়েছেন, ‘ ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন । এরপর ফ্ল্যাটে চলে যান। অনেকক্ষণ ধরে পার্লারে না আসায় মহিলার মেয়েটিকে ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। কলিং বেল বাজানোর পর দরজা খোলেনি তনুশ্রী । সেইজন্য দরজা ঢেলে ভিতরে ঢোকেন প্রতিবেশী।’
ফ্ল্যাটের ভিতরে ঢুকতেই প্রতিবেশিরা দেখেন ঘরের মধ্যে ঝুলছে তনুশ্রীর দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নেতাজি নগর থানার পুলিশ । মহিলার বাপের বাড়ির দাবি, তাঁকে খুন করা হয়েছে । এখন স্বামীর খোঁজ মেলেনি । তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি । ফ্ল্যাট থেকে উদ্ধার হয়নি কোন সুইসাইট নোট । তাই খুন নাকি আত্মহত্যা তা এখন অস্পষ্ট পুলিশের কাছে । ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ ।