আবাসনের নিচে পড়ে প্রাক্তন  অধ্যাপকের রক্তাক্ত দেহ, শিবপুরে ছড়াল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন  অধ্যাপকের রহস্যজনক মৃত্যু। আবাসনের নিচ থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ । আর তা নিয়ে হাওড়ায় শিবপুর মন্দিরতলায় ছড়িয়েছে উত্তেজনা । জানা গিয়েছে, নিহত ব্যক্তি হলেন ৯২  বছরের বৈদ্যনাথ পাল। সোমবার সন্ধ্যায় নিজের আবাসনের নীচ থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ । কী করে প্রাণ হারালেন বৈদ্যনাথবাবু তা এখন  স্পষ্ট নয় । শুরু হয়েছে তদন্ত । 

সূত্রের খবর, সোমবার বিকেলে ঘরে বসে টিভি দেখছিলেন ওই বৃদ্ধ । এরপর আচমকাই তিনি ছাদে যান। কিছু সময় পরেই আবাসনের বাসিন্দারা বৈদ্যনাথবাবু দেহ নিচে  পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্ত্রী ছবি পালকে । তারপর রক্তাক্ত ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যান  শিবপুর থানার পুলিশ। 

দীর্ঘদিন ধরেই তিনি বাধর্ক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। সন্ধ্যায় টিভি দেখার পর আচমকাই ছাদে যান বৈদ্যনাথবাবু। এরপরেই আবাসনের নিচ থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ ।  খুন নাকি আত্মহত্যা তা এখন স্পষ্ট নয় । আবাসনের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে । সেইসসঙ্গে আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এই ঘটনা নিয়ে জোর কদমে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। 

সাতসকালে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, মুর্শিদাবাদে ছড়িয়েছে উত্তেজনা

খুন নাকি আত্মহত্যা! খাস কলকাতায় উদ্ধার বিউটিশিয়ানের ঝুলন্ত দেহ

হাইড্রেনে ভাসছে নিখোঁজ  বৃদ্ধার দেহ, হাওড়ায় ছড়াল  উত্তেজনা

সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড কলকাতায়, আবর্জনার স্তুপে মিলল মহিলার কাটামুণ্ডু

দলীয় কার্যালয়ের সামনেই গুলিবিদ্ধ তৃণমূলের যুব নেতা, চাঞ্চল্য শিবপুরে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]