সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার উত্তাপ টের পাওয়া যাচ্ছে। রথি মহারথীরা নিজেদের মতো করে সভা করছেন। পাশাপাশি ঘর গোছাতে শুরু করেছে রাজ্যে শাসক শিবিরও। জেলায় জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলাওয়ারি বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের ঘাটাল ও আরামবাগ সংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করতে চলছেন।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় তৃণমূল জোরালো লড়াই দিয়েছিল আরামবাগে। কিন্তু নিজেদের দখলে আরামবাগ রাখতে পারলেও পুরশুড়া, খানাকুল, গোঘাট বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবির নিজেদের আধিপত্য বজায় রাখছে। ওই এলাকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে, লিড পেতে তৎপর ঘাসফুল শিবির। আরামবাগ বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারলেও একাধিক জায়গায় বিজেপির সঙ্গে ভোটের ব্যবধানের অনেক ফাঁক রয়েছে। তাই বিধানসভা নির্বাচনে যাতে সমস্যা না হয় তাই জন্য আগে থেকে খানাকুল, পুরশুড়া, গোঘাট নিয়ে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জেলা নেতৃত্বদের তিনি কী নির্দেশ দেন সেটাই এখন দেখার।

আরামবাগের পাশাপাশি ঘাটালের নেতৃত্বদের নিয়েও বৈঠক করবেন তিনি। ইতিমধ্যেই ঘটালে নিজের জমি শক্ত করেছে জোড়া ফুল। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ঘাটাল বিধানসভা গেরুয়া শিবির দখল করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে লিড পেয়েছে তৃণমূল। তবে সেখানে সংগঠনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রোড ম্যাপ করে দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।। জনসাধারণের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিভাবে প্রচার করতে হবে সেটাও এদিন ছকে দিতে পারেন তিনি।

উল্লেখ্য, রাজ্যে নিজেদের ক্ষমতা বজায় রাখতে সংগঠনের মধ্যে শক্তি বাড়ানোর কাজ শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বাঁকুড়া, দার্জিলিং, কাঁথি সহ একাধিক বিধানসভার এবং জেলার সাংগনিক নেতা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এই জেলাওয়ারি বৈঠক চলবে নির্বাচনের আগে পর্যন্ত।

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]