নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই রাজ্য জুড়ে কুয়াশার দাপট । আর তাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকালে আচমকা বেপরোয়া গতিতে ছুটে আসা লরির ধাক্কায় প্রাণ হারালেন কর্তব্যরত ভিলেজ পুলিশ। সেইসঙ্গে জখম হয়েছেন ২ সিভিক ভলান্টিয়ার। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । এদিনের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার জাতীয় সড়কের মোড়ে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ৮টা নাগাদ কলকাতা থেকে নলহাটির দিকে যাচ্ছিল একটি লরি। সেইসময় প্রচণ্ড গতিতে লরিটি এসে ধাক্কা মারে দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। এরপরেই ঘটনাস্থলে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান ভিলেজ পুলিশ। সেইসঙ্গে জখম হন দুই সিভিক ভলান্টিয়ার। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । দুর্ঘটনায় নিহত পুলিশ হলেন ৩৭ বছরের অভি ঘোষ। বাকি দুই সিভিক ভলান্টিয়ার গুরুত্বর চোট পেয়েছেন। ইতিমধ্যেই লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়েছে ।
দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকালবেলায় ঘুমের কারণে চোখ লেগে যাওয়ায় লরিটির চালকের । তাই বেলডাঙা থেকে লরিটি চালাচ্ছিলেন খালাসি। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে । তাতেই ঘটে এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। এবং গ্রেফতার করা হয় লরি চালক এবং খালাসিকে । ইতিমধ্যেই এই পুরো দুর্ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।