আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের জেরে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে ২৫০ জনের মৃত্যু হয়েছে।পাশাপাশি বাড়ছে আহতের সংখ্যাও। আহতের সংখ্যা প্রায় ৫০০ ছুঁইছুঁই। রবিবার মধ্যরাতে আচমকাই কেঁপে ওঠে আফগানিস্তান। কম্পনের মাত্রা ছিল ৬.৩। এরপর কয়েকবার আফটার শকে কেঁপে উঠেছে মাটি। তারমধ্যে ২টি কম্পনের মাত্রা ছিল ৫।পাশাপাশি পাকিস্তান ও ভারতের জম্মু-কাশ্মীর ও দিল্লির বেশ কয়েকটি জায়গা কেঁপে উঠেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, কম্পনের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জালালাবাদ থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মাটি থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে। ভূপৃষ্ঠের কাছাকাছি ভূমিকম্প হলে বিপজ্জনক হয়। তার কারণ কম্পনের প্রভাব দ্রুত পৌঁছে যায় এবং ঘরবাড়ি ভাঙনের সম্ভাবনা বৃদ্ধি পায়। রবিবার রাতে প্রথমে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০। ধ্বংসাবশেষের নীচে আরও কারও চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফগানিস্তান তথ্য মন্ত্রক সূত্রে খবর, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় একাধিক হতাহতের খবর পাওয়া গিয়েছে। তবে ২৫০-র বেশি মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বহু এলাকা ধ্বংসাবশেষ এখনো সরানো যায়নি। ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি বহু জায়গায় যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়রা এই ভূমিকম্পকে সম্প্রতি ঘটে যাওয়া সব থেকে ভয়াবহ ভূমিকম্প বলে জানাচ্ছেন।

ভূমিকম্পের জেরে সাওকি জেলার দেওয়াহ গুল ও নূর গুল জেলার মাজার দারার রাস্তা বন্ধ হয়ে গেছে। এরফলে উদ্ধারকাজে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। প্রথম কম্পনের প্রায় ২০ মিনিট পরে দ্বিতীয় কম্পন হয় একই এলাকায়। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৪.৫। এরপরে আরও একটি ৫.২ মাত্রার কম্পন হয়। শেষ দুটি কম্পনেরই উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

সাত সকালে চিৎকার, গণেশ চতুর্থীর পরদিনই শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

হাড়হিম দৃশ্য! পুরুলিয়ায় রেললাইনের ওপরে ২ নাবালিকা সহ ৩ দেহ, চাঞ্চল্য

বেহালার নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

মিশিগান হামলা! ওয়ালমার্টে ছুরির আঘাতে আহত ১১, গ্রেফতার অভিযুক্ত

বাঙালি শ্রমিককে কুপিয়ে খুন! উদ্ধার টুকরো টুকরো বস্তাবন্দি দেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]