পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

চিনে SCO সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামনে ই দাঁড়িয়ে ছিলেন শাহবাজ শরিফ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিনে SCO সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামনে ই দাঁড়িয়ে ছিলেন শাহবাজ শরিফ। নাম না করেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বিঁধে সন্ত্রাসবাদের মদত নিয়ে কঠোর বার্তা দিলেন মোদি। পাশাপাশি আল কায়েদার মতো জঙ্গি সংগঠনেরও নাম উঠে এলো মোদির ভাষণে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলায় প্রাণ হয়েছে ২৬ পর্যটকের। এর দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি সংগঠন। এর প্রতিশোধ তুলতে পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। পাশাপাশি ৭ মে মাঝরাতে অপারেশন সিঁদুর অভিযানে নেমে পাকিস্তানের ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এই ঘটনাকে ইঙ্গিত করেই এদিন চিনের SCO সম্মেলনে পাকিস্তানকে বিঁধলেন মোদি। সোমবার (১ সেপ্টেম্বর) চিনের তিয়ানজিন শহরে SCO-এর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি সাফ জানিয়ে দিয়েছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে কোনও দ্বিচারিতা থাকতে পারেনা।

এদিন সাংহাই কর্পোরেশন সংস্থার সম্মেলনে ভারত, পাকিস্তান-সহ মোট ২০ টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও সম্মেলনের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শা জিনপিংয়ের সঙ্গে একান্তে বাতালাপ সেরেছিলেন মোদি। এরপরেই মঞ্চ থেকে সন্ত্রাস বাদের সরব হন তিনি। ২৫তম এসসিও রাষ্ট্রপ্রধানদের পরিষদের শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা যেকোনও দেশের অগ্রগতির ভিত্তি। সন্ত্রাসবাদ কেবল একটি দেশের জন্য নয়, সমগ্র মানবতার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে। কোনও কোনও দেশ খোলাখুলিভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করছেন, তা কি আমরা মেনে নিতে পারি?” এরপর জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া পহেলগাঁও সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে মোদি বলেন, “আল-কায়েদা এবং এর সহযোগীদের মতো সন্ত্রাসী সংগঠনগুলির বিরুদ্ধে লড়াইয়ে ভারত নেতৃত্ব দিয়েছে এবং আমরা যেকোনও সন্ত্রাস-অর্থায়নের বিরোধিতা করি। পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলা তো শুধু ভারতের আত্মার আঘাত নয়, যারা মানবতা য় বিশ্বাস রাখে, সেই সমস্ত দেশের কাছেও চ্যালেঞ্জিং । আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও দ্বিচারিতা করব না এটা আমাদের নিশ্চিত করতে হবে।”

একই সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের নাম উল্লেখ না করেই মন্তব্যগুলি করেন মোদি। তিনি ভারতের প্রত্যাশার উপর আরও জোর দিয়ে বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে, ভারত ঐক্যের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং এসসিওর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পহেলাগাঁও হামলায় আমরা সন্ত্রাসবাদের খুব খারাপ, উগ্র রূপ দেখেছি। আমাদের সন্তানদের হারিয়েছি। অনেকে অনাথ হয়ে গিয়েছে। গত চার দশক ধরে ভারত এই সন্ত্রাসবাদের শিকার। যে সমস্ত দেশ তখন আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের ধন্যবাদ।” পেড়ে এসসিও গোষ্ঠীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি। উল্লেখ্য, ভারতীয় রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারেরত ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মুখোমুখি হওয়ার মধ্যেই মোদির এই মন্তব্যটি এল। রাশিয়ান অপরিশোধিত তেল আমদানির ভারতের অব্যাহত প্রচেষ্টার ফলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই পদক্ষেপের সূত্রপাত হয়েছে। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর চিনের মাটিতে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রথম বার আলোচনা করেছিলেন মোদি। উভয় নেতা একমত হন যে সীমান্ত সমস্যা সামগ্রিক সম্পর্ককে সংজ্ঞায়িত করবে না। মোদি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভের সঙ্গেও সাক্ষাত করেছেন। বৈঠকের পর তিনি পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]