স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চালানো নিয়ে আড়াআড়ি বিভক্ত জুনিয়র চিকি‍ৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার নমনীয় হওয়া সত্বেও ‘রাজনৈতিক’ আড়কাঠিদের নির্দেশে কর্মবিরতি চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে  জুনিয়র চিকি‍ৎসকদের আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে। এবার কিঞ্জল নন্দ, অনিকেত মাহাত, দেবাশিস হালদার এবং রুমেলিকা কুমারদের মতো সিপিএম, নকশাল এবং অতি বাম মনোভাবাপন্নদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন জুনিয়র চিকি‍ৎসকদের একাংশ। শুধু তাই নয়, স্বাস্থ্য ভবনের সামনে ডেরা বেঁধে আন্দোলনের নামে সাধারণ রোগীদের ভোগান্তিতে ফেলার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। স্বাস্থ্য ভবনের পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজ চত্বরেই ধর্না মঞ্চ গড়ে আন্দোলন চালানোর পাশাপাশি কাজে যোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন জুনিয়র চিকি‍ৎসকদের বড় অংশ। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার ফের জিবি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই আন্দোলনের পরবর্তী কর্মপন্থা চূড়ান্ত হওয়ার কথা।

গত ৮ অগস্ট খুন হয়েছিলেন আরজি করের এক  তরুণী চিকি‍ৎসক। পরের দিন ৯ অগস্ট থেকে কাজকর্ম শিঁকেয় তুলে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের কয়েক হাজার জুনিয়র চিকি‍ৎসক। সূত্রের খবর, আন্দোলনকে তৃণমূল শাসিত সরকারের বিরুদ্ধে জনরোষ গড়ে তোলার ক্ষেত্রে ব্যবহারে আসরে নামেন সিপিএমের ক্যাডার হিসাবে পরিচিত বেশ কয়েকজন চিকি‍ৎসক তথা স্বাস্থ্য বেওসায়ী। তার মধ্যে দু’জন দুটি বেসরকারি হাসপাতালের অংশীদারও। সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে সুকৌশলেই আন্দোলনের নেতৃত্বে তুলে আনা হয় সিপিএম, নকশাল ও এসইউইসি’র সঙ্গে জড়িত তথাকথিত জুনিয়র চিকি‍ৎসকদের। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, আড়কাঠিদের নির্দেশ মেনে গত ৪০ দিন ধরে লাগাতার রাজ্য সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করার কাজ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারী চিকি‍ৎসকদের বেশ কয়েকজন মুখপাত্র।

গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের পরে আন্দোলন তুলে নেওয়া হবে বলে আশাবাদী ছিলেন জুনিয়র চিকি‍ৎসকদের সিংহভাগ। কিন্তু আন্দোলন প্রত্যাহার হয়নি। এর পরে গতকাল বুধবারও নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ এবং টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে আন্দোলনকারী চিকি‍ৎসকদের পাঁচ ঘন্টা ধরে বৈঠক হয়। ওই বৈঠকের পরে জুনিয়র চিকি‍ৎসকদের অন্যতম নেতা তথা কট্টর তৃণমূল বিরোধী হিসাবে পরিচিত অনিকেত মাহাত জানিয়ে দেন, ‘মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে সহমত হওয়া যায়নি। ফলে কর্মবিরতি চলবে।’

আর মাঝ রাতে টিভির পর্দায় ওই কথা শোনার সঙ্গে সঙ্গে অসন্তুষ্ট হন জুনিয়র চিকি‍ৎসকদের সিংহভাগ। বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ জুনিয়র চিকি‍ৎসকরা জানিয়ে দেন, ‘আন্দোলন চলুক, তাতে ক্ষতি নেই। কিন্তু স্বাস্থ্য ভবনের পরিবর্তে ওই আন্দোলন হোক কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজগুলিতে। রিলে ভিত্তিক অবস্থান হোক। কাজে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদও চলতে থাকুক।’ ওই কথা শুনেই সিঁদূরে মেঘ দেখেন রোগী পরিষেবা ব্যাহত করে রাজ্য সরকারের চাপে রাখার পক্ষে থাকা জুনিয়র চিকি‍ৎসকরা। সূত্রের খবর, জিবি বৈঠকে কার্যত আড়াআড়িভাগে বিভক্ত হয়ে যান আন্দোলনকারীরা। কর্মবিরতি যাতে না তোলা হয় তার জন্য ফের সক্রিয় হন বাম জমানায় স্বাস্থ্য ব্যবস্থাকে লাটে তুলে দেওয়া সিপিএমপন্থী চিকি‍ৎসকরা। বিকেলে ফের বৈঠকে বসে জুনিয়র চিকি‍ৎসকদের জিবি। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত জিবি বৈঠক চলছে।

 আরজি কর কাণ্ডের তদন্ত কত দিনে শেষ হবে? সদুত্তর দিতে পারল না সিবিআই

RG Kar Case : আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

পরীক্ষা না দিয়েই প্র্যাকটিসে! আরজি কর কাণ্ডে প্রতিবাদী আসফাকুল্লার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের নেপথ্যে রয়েছেন ডাক্তারি পড়ুয়ারা!

‘কর্মবিরতি চলবে’, নবান্ন বৈঠক শেষে জানিয়ে দিলেন জুনিয়র চিকি‍ৎসকরা

‘কর্মবিরতি চলবে’, দীর্ঘ ‘নাটক’ শেষে ঘোষণা আন্দোলনকারী চিকি‍ৎসকদের

নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার আর্জি জানানো ইন্দিরাই জুনিয়র চিকি‍ৎসকদের আইনজীবী

কালীঘাটে নিজের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]