Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

RG Kar Case : আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ১৬২ দিনের মাথায়   বিচার পেল তিলোত্তমা।  আরজি কর মেডিক্যাল কলেজে  মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত অভিযুক্ত সঞ্জয় রায়। শনিবার  জানিয়ে দিল শিয়ালদহ  আদালত । আগামী সোমবার অর্থাৎ ২০ জানুয়ারি হবে রায় ঘোষণা। বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন, আগামী সোমবার দুপুর ১২টায় রায় ঘোষণা করবে আদালত। 

সাধারণত নিম্ন আদালতে  প্রথম দিন অভিযুক্ত দোষী না নির্দোষ, সেই রায়ই ঘোষিত হয় ।  অভিযুক্ত দোষী প্রমাণিত হলে সাজা ঘোষণা হয়ে থাকে সাধারণত তার পরদিন। অভিযুক্ত নির্দোষ হলে তার আর প্রয়োজন হয় না। এ ক্ষেত্রে শনিবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দোষী হিসাবে ঘোষিত হয়েছেন। তাই আগামী সোমবার হবে সাজা ঘোষণা ।    

 ৯ অগস্ট ২০২৪ সালে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। অভিযোগ উঠেছিল, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনা ঘিরে তোলপাড় যায় গোটা দেশ। অবশেষে ৫ মাস ৯ দিন পরে ১৮ জানুয়ারি ধর্ষণ-খুনের কাণ্ডের রায় ঘোষণা হল শিয়ালদহ আদালতে।

আরজি করে ধর্ষণ- খুন কাণ্ডে প্রথম এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ । এরপর কলকাতা হাই কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। তখনই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে সিবিআই। পরে অবশ্য অভিজিতের জেলমুক্তি হলেও আরজি করে দুর্নীতির মামলায় সন্দীপ এখনও জেলেই রয়েছে । তারপর শুরু হয় চার্জশিট গঠন। সিবিআই তাদের চার্জশিটে ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত বলে চিহ্নিত করে। গত ১১ নভেম্বর থেকে এই চার্জশিটের ভিত্তিতে চলছে বিচারপ্রক্রিয়া । টানা দুমাস আজ হল এই মামলার রায়দান। বলা বাহুল্য, এই রায়দানের আগে নিম্ন আদালত মোট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে । তাদের মধ্যে রয়েছেন নিহত চিকিৎসকের বাবা- মা, সিবিআই আধিকারিক থেকে শুরু করে নিহতের কয়েক জন সহপাঠীরা ।

অন্যদিকে আরজি কর কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে । শুনানির সময় তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বেঞ্চ হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিল শীর্ষ আদালত । জমাও পড়ে গিয়েছে টাস্ক ফোর্সের রিপোর্ট । এখন শীর্ষ আদালতে চলছে এই মামলার শুনানি ।

উল্লেখ্য, আরজি করের ঘটনা নিয়ে গত পাঁচ মাসে একের পর এক নজিরবিহীন ছবি দেখা গিয়েছে গোটা রাজ্যে । রাজপথে নামেন জুনিয়র চিকিৎসকেরা । হাসপাতালে হাসপাতালে কর্মবিরতি দিয়ে শুরু হয়েছিল তাঁদের আন্দোলন। সেইসঙ্গে চলে লালবাজার অভিযান। তারও পরে সল্টলেকের সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান । সেখানে গিয়ে জুনিয়র চিকিৎসকেদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । তাদেরকে কাজে যোগদান করার আহ্বান জানান তিনি । কিন্তু তাতেও বিশেষ কর্ণপাত করেনি জুনিয়র চিকিৎসকেরা । সরানো হয় পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। একথায় বলা যায়, আরজি কর কাণ্ড নিয়ে বিস্তর নাটকীয় ঘটনা ঘটিয়েছিল জুনিয়র চিকিৎসকেরা । সেইসঙ্গে গোটা রাজ্য জুড়ে দেখা গিয়েছিল বেনজির চিত্র । টানা পাঁচ মাস পর ১৮  জানুয়ারি এই ঘটনা নিয়ে সাজা  ঘোষণা করল  শিয়ালদহ আদালতে ।

 আরজি কর কাণ্ডের তদন্ত কত দিনে শেষ হবে? সদুত্তর দিতে পারল না সিবিআই

জেলে বড় দায়িত্ব পালন করতে হবে আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডের আসামি সঞ্জয়কে

ঘুম ভাঙল সিবিআইয়ের, বুধের বিকেলেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ

সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকার হাইকোর্টে যাওয়ায় ক্ষুব্ধ সিবিআই

‘অনেকে প্যারোলে বেরিয়ে যায়!’ সঞ্জয়ের যাবজ্জীবন নিয়ে ফের প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

R G KAR CASE: দোষীসাব্যস্ত সঞ্জয়কে ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল আদালত

ভোটারদের ‘মন বুঝতে’ ৬ বিধানসভা কেন্দ্রে বুথস্তরে সমীক্ষা তৃণমূলের

অনিকেতদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অরূপ চক্রবর্তী ও কুণাল ঘোষ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00