Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরীক্ষা না দিয়েই প্র্যাকটিসে! আরজি কর কাণ্ডে প্রতিবাদী আসফাকুল্লার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিল জুনিয়র চিকিৎসকেরা। আর তাদের মধ্যেই ছিলেন আন্দোলনের অন‌্যতম মুখ ডা. আসফাকুল্লা নাইয়া। এবার তাঁকে নিয়েই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। আসফাকুল্লার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে পরীক্ষা পাশ না করেই বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে রোগী দেখতে শুরু করেছেন।

এই পুরো বিষয়টি সামনে আসতেই তদন্তের দাবি তুলেছে জুনিয়র ডক্টর অ‌্যাসোসিয়েশনের শ্রীশ চক্রবর্তী। তিনি প্রমাণ সহকারে দেখিয়েছেন, হুগলির কিউরেন্টার হেলথকেয়ার নামে একটি বেসরকারি হেলথ সেন্টারে কীভাবে চুটিয়ে প্র‌্যাকটিস করছেন আসফাকুল্লা।  শুধু তাই নয় তাঁর নাম রয়েছে চিকিৎসকের তালিকায়। আর এই পুরো ঘটনাটি প্রকাশ্যে আনার পর শ্রীশ চক্রবর্তীর প্রশ্ন তুলেছেন, ‘নির্লজ্জ জালিয়াতিটাও কি ফ্রন্টের নেতাদের মধ্যে ছোয়াঁচে? এই ঘটনা অবিলম্বে বন্ধ হোক। ’

উল্লেখ্য,  ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের নিয়ম অনুযায়ী ডাক্তারি পরীক্ষা না দিয়ে  কোনও পিজিটি বেসরকারি নার্সিংহোমে, স্বাস্থ‌্যকেন্দ্রে প্র‌্যাকটিস করতে পারবেন না।  আর সেই নিয়ম ভেঙে ডাক্তারি করেছেন আসফাকুল্লা। বলা বাহুল্য, আরজি করের ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে গত ৯ অগস্ট থেকে পথে ছিলেন আসফাকুল্লা-সহ জুনিয়র ডাক্তারদের অনেকেই। নির্যাতিতার জন্য বিচার, স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় টানা ১৭ দিন ধরে তাঁরা অনশন করেছেন। আর এবার আন্দোলনকারী আসফাকুল্লার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00