নিজস্ব প্রতিনিধি : বেলেঘাটা (Beleghata) সেলস ট্যাক্স বিল্ডিং (Sales Tax Building) থেকে আচমকাই ঝাঁপ। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল বড় সড় দুর্ঘটনা। মঙ্গলবার সকালে বেলেঘাটা সেলস ট্যাক্স বিল্ডিং-র ৮ তলা থেকে আচমকাই ঝাঁপ দেন বছর ৭০-র বৃদ্ধ। ৮ তলা থেকে ঝাঁপ দিতেই ছুটে আসেন পথ চলতি মানুষ।
জানা গিয়েছে, সেলস ট্যাক্সের ওই ব্লিডিং অন্যান্য দিনের মতো ভিড় ছিল মঙ্গলবারও। আচমকাই ৮তলা থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। দ্রুত ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর যায় থানায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (police)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। এই ব্যক্তি কে বা কোথা থেকেই তিনি এসেছিলেন তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, ওই বিল্ডিংয়ে ঢোকার সময় পরিচয় দিয়েই ঢুকতে হয়। মঙ্গলবার নিরাপত্তা রক্ষীর কাছে আইনজীবী পরিচয় দিয়েছিলেন ওই ব্যক্তি। তারপরেই আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। কেন ওপরে থেকে তিনি ঝাঁপ দিয়েছেন, কেনই বা এসেছিলেন ওই বিল্ডিং-এ সবটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ (Police) ।
মঙ্গলবার সাত সকালে শহরে এই ধরনের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে। ঘটনার সময় সেখানে অনেক মানুষ ছিলেন। তাঁরা বলেছেন, আচমকাই ৮ তলা থেকে নিচে কিছু পড়ে যেতে দেখা যায়। বিষয়টি প্রথমে বোঝা যায়নি। ঘটনার পরেই ছুচে যান স্থানীয়রা। বিল্ডিং-র নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। অনেক উচু থেকে নিচে পড়ে যাওয়ার জন্য় অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে। এরপলে মৃত্যু হয়েছে তাঁর।