আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি : একের পর এক দেহ উদ্ধার রাজ্যে। রবিবার সাত সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার হয়েছে দেহগুলো। কারও দেহ উদ্ধার হয়েছে রেললাইনের ধার থেকে। আবার কোথাও দেহ উদ্ধার খালে, আবার ইছামতির ধার থেকে উদ্ধার দেহ। একাধিক দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে আরামবাগ, গোঘাট, ইছামতি ও দুর্গাপুরে দেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন রেল লাইনের ধারে এক ঝোপের মধ্যে থেকে গন্ধ পান স্থানীয়রা। সেখানে কী আছে দেখতে গিয়ে এক মহিলার পচাগলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কিছু লোক ওই সাময় ধারে চাষের কাজ করছিলেন। বাকিদের চিৎকার শুনে সবাই ছুটে আসে। মৃতার পরিচয় জানা যায়নি। এলাকার মহিলা না হওয়ায় কেউ চিনতে পারেনি। মৃতদেহ দেখে প্রথমে পুলিশে খবর দেয় তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় রেল পুলিশ ও আরামবাগ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এটা আত্মহত্যা নাকি খুন রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে।

অন্যদিকে, রবিবার সকালেই আরামবাগ- মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কের পাশে গোঘাটের মান্দারণে খালের জলে মহিলার মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয়রাই বিষয়টি প্রথম দেখতে পান। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দিলে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরাই দেহ উদ্ধার করে। এই মহিলারও কোনও পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তা আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে তাঁর।

পাশাপাশি, ১৬ দিন নিখোঁজ থাকা এক মহিলার পচা গলা দেহ উদ্ধার কুয়ো থেকে। মৃত মহিলা আলেয়া বিবি (৩৫)। দুর্গাপুর ফরিদপুর থানার রাঙামাটি গ্রামের শ্রীকৃষ্ণপুরে একটি মন্দিরর কাছে একটি কুয়ো থেকে উদ্ধার হয়েছে দেহটি।ভিন্ন ভিন্ন জায়গা থেকে ছুটির দিন দেহ উদ্ধারের ঘটনায় সব জায়গায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কীভাবে খুন হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। অজ্ঞাতপরিচয় মহিলাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]