Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী: সেই কবে কিশোর কুমার গেয়ে গিয়েছিলেন ‘প্রেম বড় মধুর…’ কিন্তু সব প্রেম কি মধুর হয়? আসলে প্রেমের ব্যাখ্যা অত সহজ নয়। প্রেমে সব মানুষই স্বপ্ন দেখে সংসারে বাঁধার। কিন্তু সব স্বপ্ন তো পূরণ হয় না। প্রেমঘটিত সমস্যায় পড়ে অনেকেই বেছে নেন মৃত্যুর পথ। প্রেমে ব্যথা পেলে অনেকেই ঠিক রাখতে পারেন না নিজেকে। মনে হয় এ পৃথিবীর সব মিথ্যে, নিজেকে শেষ করে দেওয়ার থেকে সহজ বুঝি আর কিছু নেই। ঠিক যেমনটা মনে হয়েছিল বাসন্তীর এক নাবালিকার।

প্রেমঘটিত সমস্যার মর্মান্তিক পরিণতির শিকার হল বছর সতেরোর এক নাবালিকার। জানা গিয়েছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ওই নাবালিকা। এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ভারতগড় গ্রাম পঞ্চায়েত এলাকার। আকস্মিক এমন ঘটনায় নাবালিকার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। যুবক বাসন্তীর কালিডাঙা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের সম্পর্ক ছিল। এই বিষয়ে সকলেই অবহিত ছিলেন। নাবালিকা বাসন্তীর যশোদা বিদ্যাপীঠের ছাত্রী। পরিবারের অভিযোগ, ওই যুবক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতিতেই ভর দিয়ে নাবালিকা ভবিষ্যতের স্বপ্ন দেখত, ঘর বাঁধতে চাইত।

কিন্তু দিন তিনেক আগে আচমকাই নাবালিকা জানতে পারে প্রেমিক অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়েছে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে। তারপরেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীদের দাবি, নাবালিকা ভাল ছাত্রী ছিল। সবসময় পড়াশোনা নিয়ে থাকত। শান্ত-শিষ্ট স্বভাবের মেয়েটির এই পরিণতিতে হতবাক সকলেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুরু হয়েছে তদন্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00