Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিগবাজি খেয়েই বিরাটদের বিরুদ্ধে শতরান উদযাপন ঋষভ পন্থের

নিজস্ব প্রতিনিধি, লখনউ: চলতি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় তিনি। কিন্তু প্রত্যাশার ধারেকাছেও পৌঁছতে পারেননি লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর ব্যাটে যেন মরচে পড়েছিল। খারাপ ফর্মের জন্য সমালোচনার বাণে জর্জরিত হয়ে পড়েছিলেন। মুখ বুজে সহ্য করে নিয়েছিলেন ধেয়ে আসা চোখা-চোখা বাক্যবাণ। সব সমালোচনার জবাব শেষ ম্যাচেই দিলেন। মঙ্গলবার (২৭ মে) রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর […]

ঋষভের বিধ্বংসী শতরান, শীর্ষ দুইয়ে থাকতে বিরাটদের চাই ২২৮

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আইপিএলে দলের শেষ ম্যাচেই ব্যাট হাতে গর্জে উঠে যাবতীয় সমালোচনার জবাব দিলেন ঋষভ পন্থ। মঙ্গলবার (২৭ মে) রাতে লখনউয়ের একানা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের ক্লাব পর্যায়ে নামিয়ে আনলেন তিনি ও মিচেল মার্শ। আর দুজনেই বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতেই প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ২২৭ তুলল লখনউ সুপার জায়ান্টস। শীর্ষ দুইয়ে জায়গা […]

ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, সাগরপাড়া: মুর্শিদাবাদের সাগরপাড়া থানার জয়পুর মাঠ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সাগর পাড়া থানার পুলিশ ।আর তারপরেই সেখান থেকে সন্দেহভাজন অবস্থায় নুর আলম সরকারকে(Nur Alam Sarkar) আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শর্টার পিস্তল, দুই রাউন্ড গুলি। তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে মঙ্গলবার ৭ দিনের […]

দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার হোটেল ম্যানেজার, চাঞ্চল্য বুনিয়াদপুরে

নিজস্ব প্রতিনিধি, বুনিয়াদপুর: দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার হলেন এক হোটেল ম্যানেজার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার কোর্ট মোড় এলাকায়। অভিযুক্তের নাম আনন্দ সন্ন্যাসী (৪৫), যিনি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর(Islampur) এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোর্ট মোড়ের উৎসব লজে বেশ কিছুদিন ধরেই চলছিল বেআইনি দেহ ব্যবসা। দীর্ঘদিন ধরে বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য […]

শাহের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দেশকে ‘মাওবাদী’ মুক্ত করতে কোমর কষে ঝাঁপিয়েছে নিরাপত্তা বাহিনীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, ‘২০২৬ সালের মার্চের মধ্যেই মাওবাদী-মুক্ত হবে দেশ।’ আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ‘লাল সন্ত্রাসের’ হাত থেকে দেশকে মুক্ত করতে কোমর কষে ঝাঁপিয়েছে সিআরপিএফ-সহ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। কুখ্যাত মাও নেতা তথা সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কমান্ডার নাম্বালা কেশব রাও ওরফে বাসভরাজুকে খতম […]

বাবার কাছে মিথ্যা অপহরণের গল্প ফেঁদে মুক্তিপণ চেয়ে গ্রেফতার হল অশোকনগরের গুণধর ছেলে

নিজস্ব প্রতিনিধি: নিজেকে অপহরণ করা হয়েছে এই মিথ্যে গল্প ফেঁদে মুক্তিপণ চেয়েছিলেন ছেলে। শিয়ালদহ থেকে গ্রেফতার হল অশোকনগরের যুবক ফিরোজ(Firoz)। পুলিশ সূত্রে জানা গেছে , ব্যবসায়ী ফিরোজ গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। একটি অচেনা নম্বর থেকে ফোন এসেছিল ফিরোজের বাবার কাছে। তাতে বাবা তার ছেলের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। গত শনিবার দিনভর ছেলের খোঁজ না পেয়ে […]

সুখবর, আয়কর রিটার্নের সময়সীমা বাড়াল কেন্দ্র, শেষ তারিখ কবে?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করদাতাদের জন্য সুখবর। আয়কর দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)। আগামী ৩১ জুলাই ছিল আয়কর দাখিলের সময়সীমা। মঙ্গলবার (২৭ মে) সিবিডিটি’র তরফে জানানো হয়েছে, ওই সময়সীমা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হচ্ছে। অর্থা‍ৎ করদাতাদের তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য বাড়তি ৪৫ দিন সময়সীমা পাচ্ছেন। যদিও নিজেদের অপদার্থতার জন্যই সিবিডিটির তরফে […]

মুখ্যমন্ত্রীর বিবৃতিতে খুশি নন চাকরিহারারা

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রেস বিবৃতি দিলেন বিশেষ করে বিবৃতি ছিল আমাদের চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সংক্রান্ত বিষয় নিয়ে, ওনার থেকে দেখে মনে হল আজকে নোটিফিকেশন যে বার্তা দিলেন আমাদের সরকার আমাদের পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে। মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে চাকরিহারাদের বিবৃতি দেন মুখ্যমন্ত্রী(CM)। সেই পরিপেক্ষিতে চাকরি হারারা পাল্টা জানান, সমস্ত যোগ্য […]

পৃথিবীর প্রথম স্পেস-সুপারকম্পিউটার নেটওয়ার্ক, মহাকাশে AI বিপ্লব করল কারা জানেন?

নিজস্ব প্রতিনিধি: চিন সম্প্রতি এমন একটি পদক্ষেপ নিয়েছে যাতে বদলে যেতে পারে তাদের মহাকাশ গবেষণা। চিনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ ২ডি রকেটের মাধ্যমে ১২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। এই স্যাটেলাইটগুলো হল বিশ্বের প্রথম মহাকাশ-ভিত্তিক সুপারকম্পিউটার নেটওয়ার্কের অংশ, যার নাম দেওয়া হয়েছে ‘থ্রি-বডি কম্পিউটিং কনস্টেলেশন’। এই প্রকল্পের লক্ষ্য হল […]

চাকরিহারারা বয়সের সীমায় ছাড় পাবেন, সুখবর শোনালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষার জন্য আগামী ৩০ মে বিজ্ঞপ্তি জারি হবে বলে মঙ্গলবার (২৭ মে) নবান্নে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরীক্ষায় বসার জন্যও চাকরিহারা শিক্ষকদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাদের বয়স ৪০ বছর পেরিয়ে গিয়েছে তাদের বয়সের সীমায় ছাড় দেওয়া হবে।’ […]

সেপটিক ট্যাঙ্কে নামাই কাল! বিষাক্ত গ্যাসের ছোবলে মৃত ৪

নিজস্ব প্রতিনিধি, জয়পুর : সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়েই বাঁধল বিপত্তি। বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল ৪ শ্রমিকের। গ্যাসের গন্ধে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও ৪ জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজস্থানের জয়পুরের সীতাপুরা শিল্পাঞ্চল এলাকায়। জানা গিয়েছে, জয়পুরের একটি গয়না প্রস্তুতকারক সংস্থার সেপটিক ট্যাঙ্কে কাদা পরিষ্কার করতে নেমেছিলেন কয়েকজন শ্রমিক। ওই সেপটিক […]

‘রেড করবি নাকি’, পারিশ্রমিক নিয়ে প্রশ্ন শুনেই সাংবাদিককে সপাট জবাব অক্ষয়ের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হাউসফুল ৫ দিয়ে ফের কমেডি জগতে ফিরছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। মঙ্গলবার মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবিনির্মাতারা সিনেমার ট্রেলার প্রকাশ করলেন। সেই সময় এক সাংবাদিক অক্ষয়ের কাছে জানতে চান তাঁর পারিশ্রমিক কত? উত্তরে মিস্টার খিলাড়ি যা বলেন তাতে তো সবার চক্ষু চড়কগাছ হয়ে ওঠার জোগাড়। ট্রেলার প্রকাশ অনুষ্ঠান চলাকালীন হাউসফুল […]

উদ্বেগ বাড়াচ্ছে করোনা, মাস্ক পড়ার পরামর্শ কলকাতা পুরসভার

নিজস্ব প্রতিনিধি: করোনা প্রতিরোধে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক জরুরি ভিত্তিতে করেছি। আলোচিত কভিডকে নিয়ে বোরো ভিত্তিক আলোচনা করেছি। মঙ্গলবার কলকাতা পুরসভায় করোনা নিয়ে বৈঠকের পরে এই মন্তব্য করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অধীন ঘোষ। তিনি বলেন,দেশের বাইরে দক্ষিণ পূর্ব দেশ গুলিতে নতুন করে covid দেখা গিয়েছে। ভারতবর্ষে অনেক জায়গায় কোভিড দেখা […]

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে জারি হচ্ছে বিজ্ঞপ্তি, চাকরিহারাদের বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি: শীর্ষ আদালতের নির্দেশ মেনেই ২৪ হাজার ২০৩টি শিক্ষক ও অশিক্ষক পদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে। আজ মঙ্গলবার (২৭ মে) নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমরা কারও চাকরি খেতে চাই না। যেহেতু রিভিউ হয়নি,   রাজ্যের আবেদনের শুনানি হয়নি, তাই আমাদের হাত বাধা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে […]

সিঁদুর অভিযান নিয়ে পোস্ট করা ছাত্রীকে গ্রেফতার করায় ফড়নবিশ সরকারকে তুলোধনা বম্বে হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, পুনে: ভারত-পাকিস্তান বৈরিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেফতার হয়েছিলেন পুনের ১৯ বছর বয়সী এক ছাত্রী। এই ঘটনার জন্য মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করে বম্বে হাইকোর্ট। মঙ্গলবার আদালতের পক্ষ থেকে রাজ্যের এই পদক্ষেপকে ‘উগ্র’ এবং ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে। আদালত বলেছে যে ওই ছাত্রী নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন। তারপরেও তাঁকে অন্যায়ভাবে […]

নিম্নচাপে বঙ্গে দুর্যোগের আশঙ্কা, বুধবার থেকে সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

নিজস্ব প্রতিনিধি: বুধবার থেকে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে মানা করা হল।পর্যটকদের সমুদ্রে নামতে মানা আবহাওয়া দফতরের। আগামী ৩১ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে। নিম্নচাপের দরুন বঙ্গে দুর্যোগের আশঙ্কা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় […]

দক্ষিণ পশ্চিম দিল্লিতে আটক ৯২ অবৈধ বাংলাদেশি, ৫ মাসে আটক ১৪২

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দক্ষিণ-পশ্চিম দিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে বহু বাংলাদেশিকে আটক করা হয়েছে। ইতিমধ্যে ডিসেম্বর থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি দক্ষিণ-পশ্চিম দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সনাক্ত করার কাজ চলছিল। ১০ দিনব্যাপী একটি বিশেষ অভিযানে ৯২ জনকে আটক করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম দিল্লিতে দুটি ভিন্ন অভিযানে […]

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই ভাইপোর হাতে খুন কাকা

নিজস্ব প্রতিনিধি,তমলুক: সম্পত্তি নিয়ে বিবাদ।দুই ভাইপোর হাতে খুন কাকা,পুলিশের হাতে আটক দুই ভাইপো।এলাকায় মোতায়েন পুলিশ।পূর্ব মেদিনীপুরের তমলুকের(Tamluk) প্রসাদচক গ্রামের বছর ষাটের ফুলেশ্বর বেরা(Fuleswar Bera) খুনের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ফুলেশ্বর বাজার থেকে বাড়ি ফিরে ছিলেন মদ্যপ অবস্থায়। ফুলেশ্বর এর সাথে তার দুই ভাইপো সুদীপ্ত বেরা(Sudipta Bera) […]

কেন তারক মেহেতা কা উল্টা চশমা ছেড়েছিলেন গোলি, এতদিন পর খোলসা করলেন সবটা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ‘তারক মেহেতা কা উল্টা চশমা’র প্রতিটি চরিত্র দর্শকদের অত্যন্ত পছন্দের। এই শো’তে ‘গোলি হাতি’র চরিত্রে অভিনয় করেছিলেন কুশ শাহ। কিন্তু মাঝপথে আচমকা তিনি শো ছেড়ে দেন। এতে অবাক হয়েছিলেন দর্শকরা। কিন্তু কেন যে ছেড়ে যাচ্ছেন তা বুঝতে পারেননি কেউ। এতদিন পরে কুশ জানিয়েছেন কেন তিনি ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ ছেড়েছিলেন। ‘জাস্ট […]

নাইজেরিয়ায় পশুপালক-কৃষকদের সংঘর্ষে মৃত্যু বাড়ছে, শিশুর মুখে ছুরির আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় বিভিন্ন হামলায় ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জমি নিয়ে বিবাদের জেরে পশু পালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে চলেছে। তারজেরেই ৩০ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনটি গ্রামে হামলা চালানোর ঘটনা ঘটেছে। আওনদানা গ্রামে একদিনেই কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি […]

বিবাহ বহির্ভূত সম্পর্ক, গাছের ডাল থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: গাছের ডালে এক বধু আর এক যুবকের ঝুলন্ত দেহ। এই দৃশ্য দেখে চমকে গেলেন বেশ কিছু মানুষ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল দুর্গাপুর থানার(Durgapur P.S.) বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয়রা […]

‘পাকিস্তানকে বিশ্বাস করা যায় না, তাই বিএসএফ সতর্ক রয়েছে’: আইজি জম্মু

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁও হামলার জবাব দিতে হয়েছিল অপারেশন সিঁদুর। এই অভিযান চালিয়ে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। মৃত্যু হয়েছে অন্তত ১০০ সন্ত্রাসীর। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর তরফ থেকে জানানো হয়েছে যে ‘অপারেশন সিঁদুর’ সফল। সেই সঙ্গে তাঁরা স্পষ্ট করেছে যে অভিযান চালিয়ে একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা হয়েছে। […]

0:00