SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি :  এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকরা। সোমবার অভিযানের কয়েক ঘণ্টা আগে নিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসকে আটক করেছে পুলিশ। এদিন কলকাতা যাওয়ার পথে আদিসপ্তগ্রামে তাঁকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার সুমন বিশ্বাসের চুঁচুড়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তাঁর খোঁজে তল্লাশি শুরু করে। বাড়িতে ঢুকে অভিযান জচালায় বলে অভিযোগ। কিছু সময় পরিবারের সঙ্গে কথা বলে সুমনকে বাড়িতে না পেয়ে ফিরে আসে। এরপরেই তাঁকে আদিসপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে আটক করে পুলিশ। সোমবারের এসএসসি ভবন অভিযান রুখতে তৎপর পুলিশ। রাস্তায় নেমে পরেছে পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, চাকরি হারাদের মিছিল যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তারজন্য ব্যবস্থা নিয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে ১০-১২ জন ইন্সপেক্টর, মহিলা পুলিশ, র‍্যাফ। আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে মামলা দায়েরও করেছে পুলিশ। এলাকায় থাকছেন ডিসি পদমর্যাদার চার অফিসার, ৭ জন এসিপি। আন্দোলনকারীদের আটকাতে থাকছে কাঁদানে গ্যাসও। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। অভিযআন শুরুর আগেই তা আটকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। করুণাময়ী সহ সমস্ত জায়গায় পুলিশি নজরদারি চলছে। মেট্রো স্টেশনগুলোতেও নজরদারি চালানো হচ্ছে। ব্যারিকেড দিয়ে আটকানোর প্রস্তুতি তৈরি রয়েছে।

চন্দননগর কমিশনারেটের পুলিশ সোমবারই তাঁকে আটক করে নিয়ে গিয়েছে থানায়।সুমন বিশ্বাসের ভাইয়ের অভযোগ, কাউকে কিছু না জানিয়ে দাদাকে তুলে নিয়ে গিয়েছে। সোমবার চাকরিহারা শিক্ষকদের একাংশ সুমন বিশ্বাসের নেতৃত্বে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই অভিযানের অনুমতি মেলেনি পুলিশের পক্ষ থেকে।  এদিকে তার আগে রবিবার ফোনের কথোপকথন উদ্ধার করেছে বিধাননগর কমিশনারেট। বিধাননগর পুলিশের দাবি, এই অভিযানে পুলিশকে আক্রমণের লক্ষ্য আন্দোলনকারীদের। সকেট বোমা ছোড়া হতে পারে। আগুন ধরিয়ে দেওয়া হতে পারে। পুলিশকে আক্রমণ করা হতে পারে। তাই সোমবার এই এসএসসি ভবন (SSC Bhavan) অভিযানের অনুমতি দিচ্ছে না বিধাননগর কমিশনারেট। পুলিশের স্পষ্ট দাবি যে কথোপকথন পাওয়া গিয়েছে তাতে ইট, পাথর এবং বোমা নিয়ে পুলিশকে আক্রমায় করবে আন্দোলনকারীদের মধ্যে থাকা দুষ্কৃতীরা। তাদের একটাই লক্ষ্য থাকবে পুলিশের ধৈর্যচ্যুতি ঘটিয়ে যাতে পুলিশ লাঠি, গ্যাস, গুলি ব্যবহার করতে বাধ্য হয়। শুধু আক্রমণ নয় আন্দোলনকারীরা নিজেদের গায়ে আগুন দেওয়ারও পরিকল্পনা নিয়েছে।

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

কলকাতায় জামতারা গ্যাংয়ের পর্দাফাঁস! পুলিশের জালে ৪

নবান্ন অভিযানে অশান্তি রুখতে বাড়তি নিরাপত্তা, রাস্তায় বজ্র আঁটুনি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]