ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সবুজ ঘাসে তাঁর বা পাঁ কথা বলে। বাঁ পায়ের জাদুতে গোটা বিশ্বের ফুটবল ভক্তদের মোহিত করে রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার অন্য ভূমিকায় দেখা যেতে পারে ফুটবলের রাজপুত্রকে। বল ছেড়ে ব্যাট হাতে বাইশ গজে নামতে পারেন। মহেন্দ্র সিংহ ধোনি-বিরাট কোহলিদের সঙ্গে টক্কর দিতে পারেন। কী বিশ্বাস হচ্ছে না তো? তাহলে খুলেই বলা যাক।

চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে পা রাখতে চলেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারতে থাকাকালীন তিন শহরে যাবেন। বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। ১৪ ডিসেম্বর মুম্বইয়ে আসার কথা রয়েছে মেসির। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক অনুষ্ঠানে অংশ নেবেন। আর ওই অনুষ্ঠানের আগে ওয়াংখেড়েতে ব্যাট হাতে নামতে পারেন তিনি।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ’১৪ ডিসেম্বর মেসিকে নিয়ে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করার পরিকল্পনা চলছে। সেভেন সাইড ফরম্যাটে অর্থা‍ৎ প্রতি দলে সাত জন করে খেলোয়াড় নিয়ে ওই ম্যাচ আয়োজনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। মহেন্দ্র সিংহ ধোনি বিরাট কোহলির মতো বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান তারকা ক্রিকেটার ওই প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন।’

এমসিএ-র ওই আধিকারিকের কথায়, ‘ওই ক্রিকেট ম্যাচ কিভাবে আয়োজিত হবে, মেসি যাতে ব্যাট হাতে খানিকক্ষণের জন্য নামতে রাজি হন তা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। পুরো বিষয়টি চূড়ান্ত হলেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।’ যদি সত্যি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে ওয়াংখেড়েতে আরও এক নয়া ইতিহাস লেখা হবে।

ফের ভারতীয় দলে সামিল হচ্ছেন ধোনি? T20 বিশ্বকাপ দলের মেন্টর হওয়ার প্রস্তাব দিল বোর্ড

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

চোট কাটিয়ে মাঠে ফিরে মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় মায়ামির

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

নির্বাসন কাটিয়ে ফিরেই ম্যাজিক মেসির, জয়ে ফিরল মায়ামি

লঘু পাপে গুরুদণ্ড! নির্বাসনের শাস্তিতে ক্ষুব্ধ ও হতাশ মেসি

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]