Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

Share:

নিজস্ব প্রতিনিধি: চোট থেকে ফিরেই নিজস্ব ম্যাজিক দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহা তারকাকে বিপদে ফেলতে পারেনি চোট। মাঠে ফিরেই স্বমহিমায় ফিরেছেন তিনি। জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন। অরল্যান্ডো সিটির বিরুদ্ধে খেলতে নেমে মেসির জোড়া গোল ইন্টার মায়ামিকে পৌঁছে দিয়েছে ফাইনালে। মেসিকে নিয়ে যেমন চিন্তা ছিল মায়ামির, তেমন চিন্তা ছিল জর্দি আলবাকে নিয়েও। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে লিগস কাপের সেমিফাইনালে মেসি ও আলবাকে শুরু থেকেই দেখা গিয়েছে। অর্থাৎ চোট কাটিয়ে দুজনেই ফিরেছে মাঠে।

জানা গিয়েছে, চোটের কারণে লিগস কাপের কোয়াটার ফাইনাল সহ ইন্টার মায়ামির দুটি ম্যাচে খেলতে পারেননি মেসি। তিগ্রেসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে চোট পেয়েছিলেন জর্দি আলবা। ফলে তাঁদের নিয়ে চিন্তা ছিলই। কিন্তু সেই চিন্তার মেঘ কেটেছে। এদিন খেলায় দুজনের বোঝাপড়া দেখে বার্সেলোনায় তাদের কাটানোর সময়গুলোর কথা মনে হয়েছে। সমর্থকদের মধ্যে কেউ কেউ এই বিষয়টিকে জাস্ট লাইক ওল্ড টাইমসের কথা বলেছেন। খেলার ৮৮ মিনিটের মধ্যে মেসি ও আলবার যৌথ চেষ্টায় গোলটি সবথেকে বেশি চর্চায় রয়েছে। তবে শুধু এই গোলের কথা বললেই হবে না, খেলা শুরু প্রথমের কথাও বলতে হবে।

প্রথমদিকে গোল করে এগিয়েছিল অরল্যান্ডো সিটি। কিন্তু নির্ধারিত সময়ের শেষ ১৫ মিনিটেই দুটি গোল করে ম্যাচের দিগপথ বদলে দিয়েছিলেন মেসি। যখন সকলেই আশা ছেড়ে দিয়েছিল, সেই সময়ে মেসি ম্যাজিকই তাদের আশা ফিরিয়ে এনেছে। অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। চোটের কারণে বাইরে থাকলেও গোলের ক্ষিদে যে মরে যায়নি, তা স্পষ্ট করে দিয়েছেন। প্রথমার্ধে সুযোগ তৈরি করে কাজে নাগেনি মায়ামির। অরল্যান্ডোর উইঙ্গার মার্কো পাসালিচ সুযোগ নিয়ে জোরালো শটে গোল করে। খেলার ৭৫ মিনিটের মাথায় খেলায় ফিরেছে ইন্টার মায়ামি।

৮৮ মিনিটে অরল্যান্ডোর বক্সের মাথায় বাঁ পাশ থেকে আলবাকে পাস দিয়ে দ্রুত বক্সে ঢোকেন মেসি। বার্সায় দুজনের জুটি দেখে একসময় অভ্যস্ত দর্শকও বুঝতে পরেছেন কি হতে চলেছে। দুজনে মিলে যৌথ উদ্যেগে বাঁ পায়ের নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে গোল করেন মেসি। মায়ামির হয়ে চলতি বছরে তাঁর ঝুলিতে রয়েথে ৩৩ ম্যাচে ২৭টি গোল। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটল উইনারের মধ্যে একজনের বিরুদ্ধে রবিবার ফাইনালে খেলতে নামবে মায়ামি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00