Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি: ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতার প্রমাণ মিলল। শুক্রবার (১৫ অগস্ট) সকালে পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং তুলনামূলক কম আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন। উল্লেখ্য, দুর্ঘটনায় নিহত ও আহতরা […]

বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছতে গিয়ে ভেঙে পড়ল পাক হেলিকপ্টার, নিহত ৫

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে মাঝপথেই ভেঙে পড়ল পাকিস্তানের একটি হেলিকপ্টার। ভেঙে পড়া হেলিকপ্টারের পাঁচ আরোহীই প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার (১৫ অগস্ট) খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমি গান্দাপুর জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাতের কারণে পাকিস্তনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়  আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ওই ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে […]

রয়েছে আধার-প্যান, হাওড়া স্টেশন থেকে পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী

নিজস্ব প্রতিনিধি: হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে বাংলাদেশি এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। মিজান মিঁয়া নামে ওই অনুপ্রবেশকারী ২২ বছর আগে আগরতলা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এ দেশের মাটিতে পা রাখেন। বানিয়ে নেন ভোটার, আধার ও প্যান কার্ডের মতো সরকারি নথিও। কীভাবে ওই সরকারি নথি হাতিয়ে নিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই মিজানের গ্রেফতার […]

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্মুখসমরে মোল্লা ইউনূস সরকার ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কয়েকদিন আগেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি তদারকি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, ‘ফেব্রুয়ারিতে কোনও নির্বাচন হবে না। কোনও ভোট করতে দেওয়া হবে না।’ আজ শুক্রবার (১৫ অগস্ট) এনসিপি নেতৃত্বকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে ইউনূসের […]

দিল্লিতে হুমায়ুনের স্মৃতিসৌধের কাছে দরগার ছাদ ভেঙে নিহত কমপক্ষে ৫

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর নিজামুদ্দিনে অবস্থিত কয়েকশো বছরের পুরনো হুমায়ুনের স্মৃতিসৌধের কাছে দরগার ছাদ ভেঙে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৫ অগস্ট) বিকেল সাড়ে চারটে নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সমাধিক্ষেত্রের দরগার ছাদ। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ৮ থেকে ৯ জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। যুদ্ধকালীন ত‍ৎপরতায় শুরু […]

৬০ টাকার লটারির টিকিটে খুলল ভাগ্য, স্বাধীনতা দিবসেই কোটিপতি চা শ্রমিক দম্পতি

স্বাধীনতা দিবসের সকালেই বড় উপহার পেলেন মাল ব্লকের তারঘেরা চা বাগানের চা শ্রমিক দম্পতি অশোক ওড়াও ও কবিতা ওড়াও। যা দেখে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না শ্রমিক দম্পতি

কলকাতায় ফের ডেঙ্গির মরণথাবা, ট্রপিক্যালে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষা আসার আগে থেকেই ডেঙ্গি আতঙ্কে কাঁপে মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পায়। এবারও তাই হয়েছে। ডেঙ্গির কবলে পড়ে মৃত্যু হয়েছে এক তরুণের। বর্ষাকাল মানেই মশাবাহিত রোগ। যতই উন্নয়নের জোয়ার আসুক, ডেঙ্গির প্রকোপ কিন্তু কমেনি। সেই জন্যই অসময়ে চলে গেলেন এই তরুণ। কলকাতা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে ডেঙ্গি আক্রান্ত হয়ে […]

স্বাধীনতা দিবসে মুক্তি! তিহার থেকে ছাড়া পেলেন ১৫০০ বন্দি

নিজস্ব প্রতিনিধি, তিহার: ভারতের স্বাধীনতা আও একটু বৃদ্ধ হল, আরও একতু পরিণত হল। পায়ে পায়ে ভারত পেরিয়ে গেল ৭৯ তম স্বাধীনতা দিবস। ১৫ অগস্ট শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে তিহার জেলে প্রায় ১,৫০০ বন্দির সাজা মুকুব করেছে। কারা আধিকারিকরা ঘোষণা করেছেন যে দিল্লি সরকার জাতীয় রাজধানীর কারাগারগুলিতে ভিড় কমাতে নরেলায় একটি নতুন কারাগার নির্মাণের জন্য ১৪৫.৫৮ […]

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, গোপালনগর :  জমি বিবাদকে কেন্দ্র করে শুরু অশান্তি। তার জেরে পুলিশের মারে মৃত্যু হল এক বৃদ্ধের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোপালনগর থানার শিয়ালডাঙা এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের জেরে কয়েক ঘন্টা বনগাঁ চাকদা সড়ক অবরুদ্ধ হয়ে যায়। মৃত বৃদ্ধের নাম রবিউল হোসেন (৭০)। মৃতের বাড়ি গোপালনগর থানার অন্তর্গত […]

অবশেষে বাড়ি ফিরলেন বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া মালদার পরিযায়ী শ্রমিক

অবশেষে বাড়ি ফিরলেন বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ। রাজস্থানে কাজ করতে গিয়ে কথিত বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়েছিলেন আমির শেখ।

প্রেমে প্রত্যাখ্যান! প্রেমিকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা সিভিক ভলন্টিয়ারের

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী: মানুষ যাকে ভালবাসে তাঁকে না পাওয়ার যন্ত্রণাই যদি সহ্য না হল তাহলে আর সে ভালবাসার গুরুত্ব কোথায়। যে কোনও বাংলা প্রেমের উপন্যাসে আজও মানুষ নায়ক নায়িকার বিয়োগান্তক সমাপ্তিকেই বেশি উপভোগ করে। অথচ বাস্তব যেন ভিন্ন। বর্তমান সময়ে মানুষের মান্সিকতা এমন একটা পর্যায়ে পৌঁছিয়েছে যেখানে ‘আমি পেলাম না মানে কেউ পাবে না’- এই […]

দিল্লিতে ভেঙে পড়ল হুমায়ুন স্মৃতিসৌধের একাংশ, ৮-৯ জনের চাপা পড়ার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর নিজামুদ্দিনে অবস্থিত কয়েকশো বছরের পুরনো হুমায়ুনের স্মৃতিসৌধের একাংশ। শুক্রবার (১৫ অগস্ট) বিকেল সাড়ে চারটে নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্বুজের একটা অংশ। ধ্বংসস্তুপের নিচে ৮ থেকে ৯ জন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্যে ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে মোগল সম্রাট হুমায়ুনের স্মৃতিতে নিজামুদ্দিনে নির্মিত […]

স্বাধীনতা দিবসে মাংসের দোকান বন্ধের প্রতিবাদে ‘বিরিয়ানি পার্টির’ আয়োজন মিম নেতার

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ১৫ অগস্ট শহরের সব মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল ছত্রপতি শম্ভাজিনগরের পুর কমিশনার। আর ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শুক্রবার (১৫ অগস্ট) নিজের বাড়িতেই ‘বিরিয়ানি পার্টি’র আয়োজন করলেন মিম নেতা ইমতিয়াজ জলিল। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে আক্রমণ করে বলেছেন, ‘পুর কমিশনারকে সিদ্ধান্ত প্রত্যাহার করার নির্দেশ দেওয়ার মতো হিম্ম‍ৎ দেখাতে পারেননি […]

হতাশাগ্রস্ত দর্শন, উড়েছে রাতের ঘুম, কারাগারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও যোগ দিলেন না অভিনেতা

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করার কয়েক ঘন্টা পরেই বৃহস্পতিবার (১৪ অগস্ট) কন্নড় সুপারস্টার দর্শন থুগুদীপাকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। পাশাপাশি রেণুকাস্বামী হত্যাকাণ্ডে আরও অভিযুক্ত তথা দর্শনের প্রেমিকা পবিত্রা গৌড়া-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ডিসেম্বরে রেণুকাস্বামী হত্যা মামলায় দর্শন, পবিত্রা গৌড়া-সহ ৫ জনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কর্ণাটক হাইকোর্ট। কিন্তু আদালতের সেই […]

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসে পুলিশের মানবিক রূপ দেখা গেল বেলদায়। বাস দুর্ঘটনায় আহত এক বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতালে ছুটলেন ওসি। শুক্রবার সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনার খবর এসেছিল বর্ধমান থেকে। পাশাপাশি এই দিনেই দুর্ঘটনার কবলে পড়ল দীঘাগামী যাত্রীবাহী একটি বাস। এই দুর্ঘটনার জেরে ১২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে বেলদা এলাকায় খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় […]

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সবুজ ঘাসে তাঁর বা পাঁ কথা বলে। বাঁ পায়ের জাদুতে গোটা বিশ্বের ফুটবল ভক্তদের মোহিত করে রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার অন্য ভূমিকায় দেখা যেতে পারে ফুটবলের রাজপুত্রকে। বল ছেড়ে ব্যাট হাতে বাইশ গজে নামতে পারেন। মহেন্দ্র সিংহ ধোনি-বিরাট কোহলিদের সঙ্গে টক্কর দিতে পারেন। কী বিশ্বাস হচ্ছে না তো? […]

স্বাধীনতা দিবসেই গান্ধিজি-নেতাজিকে ‘চরম অপমান’ করে পোস্টার পেট্রোলিয়াম মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। আর আজকের দিনেই স্বাধীনতা সংগ্রামের তিন প্রধান সেনানি মহাত্মা গান্ধি, নেতাজী সুভাষ চন্দ্র বসু ও ভগ‍ৎ সিংহকে ‘চরম অপমান’ করে ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টার পোস্ট করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। ওই পোস্টার ঘিরে নিন্দার ঝর উঠেছে। অনেক নেটা নাগরিক পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরিকে উদ্দেশ্য করে […]

ট্রাম্পের চোখ রাঙানিকে বুড়ো আঙুল, অগস্টে ২০ লক্ষ ব্যারেল রুশ তেল কিনেছে ভারত

নিজস্ব প্রতিনিধি: ট্রাম্পের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে তেল কিনে চলেছে ভারত। অগস্ট মাসে ভারতের রুশ তেল ক্রয় প্রতিদিন ২০ লক্ষ ব্যারেল বৃদ্ধি পেয়েছে। কারণ পরিশোধকরা তাদের উৎসের সিদ্ধান্তে অর্থনৈতিক বিবেচনাকে অগ্রাধিকার দিচ্ছে। বিশ্বব্যাপী রিয়েল-টাইম ডেটা এবং বিশ্লেষণ সরবরাহকারী কেপলারের মতে, অগস্টের প্রথমার্ধে প্রতিদিন আমদানি করা আনুমানিক ৫.২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের ৩৮ […]

৩২ ধানমন্ডিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি গুন্ডাদের হাতে জুটল মারধর, নীরব দর্শক পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৫০ বছর আগে আজকের দিনেই মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র পরিকল্পনামতো নৃশংসভাবে সপরিবারে খুন করা হয়েছিল বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে। গত কয়েক দশক ধরে দিনটিকে শোক দিবস হিসাবেই পালন করতেন বাংলাদেশের অগণিত সাধারণ মানুষ ও মুজিব অনুসারীরা। যদিও গত বছর ৫ অগস্টে শেখ হাসিনা ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়ার পরেই বাংলাদেশের স্থপতিকে নিষিদ্ধ […]

পুরুলিয়ায় জেলাশাসকের দফতরে মারাত্মক কাণ্ড! ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: স্বাধীনতা দিবসের দিনে পুরুলিয়ার জেলাশাসক দফতরে ভয়াবহ ঘটনা। নিজের শরীরে ব্লেড চালিয়ে আত্মহত্যা চেষ্টা করলেন এক ব্যবসায়ী। পুলিশের তৎপরতায় কোনওরকমে রক্ষা পেয়েছেন তিনি। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যবসায়ী। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জখম ব্যবসায়ীর। সূত্রের খবর, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুক্রবার পুরুলিয়ার জেলাশাসকের দফতরে চলছিল পতাকা উত্তোলনের […]

ছোট হলে চঞ্চল চৌধুরীর পা ছুঁতেন, কেন এ কথা বললেন প্রসেনজি‍ৎ?

সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরীর কাজ কেমন লাগে, তা জিজ্ঞাসা করা হয়েছিল খোদ টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেখানে বাংলার সুপারস্টার চঞ্চল চৌধুরীর পা ছুঁতে চেয়েছেন, কিন্তু কেন?

মালয়েশিয়ায় আইএস জঙ্গি দুই বাংলাদেশির বিরুদ্ধে চার্জশিট দাখিল

আন্তর্জাতিক ডেস্ক: শ্রমিকের ছদ্মবেশ ধরে নাশকতামূলক কাজকর্ম চালানোর অভিযোগে কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে  জড়িত দুই বাংলাদেশির বিরুদ্ধে চার্জশিট দাখিল করল মালয়েশিয়া পুলিশ। আজ শুক্রবার (১৫ অগস্ট) মালয়েশিয়ার একটি দায়রা আদালতে  মামুন আলী ও রেফাত বিশাত নামে ওই দুই জঙ্গির বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। বিচারক শুনানির সুবিধার জন্য দুই বাংলাদেশি আইএস জঙ্গির […]

0:00