Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি : টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার একদিনের খেলা থেকেও অবসর নেওয়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, সামনেই রয়েছে অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ। সেখানে খেলে অবসর নিতে পারেন কোহলি ও শর্মা। বিরাট কোহলি ও রোহিত শর্মার বিকল্প হিসেবে কাকে ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড?

জানা গিয়েছে, বছর ১৪ -র বৈভব সূর্যবংশীকে বিশেষ অনুশীলনের ব্যবস্থা করেছে বোর্ড। ২১ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে একদিনের সিরিজ। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স এ নিয়ে যাওয়া হয়েছে বৈভবকে। গত ১০ আগস্ট থেকে রাজস্থান রয়েলসের একাডেমিতে অনুশীলন করছে বৈভব। কে এই বৈভব সূর্যবংশী?

গত আইপিএলের প্রথমবার সুযোগ পেয়েছিল বৈভব। গুজরাত টাইটান্স এর বিরুদ্ধে ভালো ফল করেছে সে । মাত্র ৩৫ বলে শত রান এসেছিল তার ব্যাটে। এটাই ছিল আইপিএলের ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে দ্রুত শতরান। বৈভবের ছোটবেলার কোচ জানিয়েছেন, এখন থেকেই বৈভবকে তৈরি করে রাখতে চাইছে বিসিসিআই। সিনিয়ররা ধীরে ধীরে মাঠ ছাড়ছেন। ফাঁকা জায়গায় তরুণদের তৈরি করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেই জন্যই এখন থেকেই বৈভবকে তৈরি করার কাজ চলছে। যাতে প্রয়োজন পড়লে বৈভবকে খেলানো যায়।

সাদা বলে ভাল খেলতে পারলেও লাল বলে তেমন ভাবেৈ সাড়া ফেলতে পারেনি বৈভব। তাই তাকে তৈরি করার কাজ শুরু হয়েছে।সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার জন্য তৈরি করা হচ্ছে ১৪ বছরের এই ক্রিকেটারকে। বৈভবের কোচ বলেন, প্রথম বল থেকেই খেলতে পারে বৈভব। সেটা  টি-টোয়েন্টি ও এক দিনের খেলায় প্রমাণ করা গিয়েছে। একদিনের ম্যাচ, টি-২০-র পাশাপাশি লম্বা ফরম্যাটেও সমান ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00