Rath Yatra 2024 : ঢিবি খনন করে মিলেছিল মূর্তি! জেনে নিন ধামরাইয়ের জমিদার যশোপাল থেকে যশোমাধব হওয়ার কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের রথযাত্রা হল অন্যতম বৃহৎ রথযাত্রা উৎসব।প্রতি বছর রথযাত্রা ও রথমেলা শুরু হয় চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। এবারও ধামরাইয়ে মহা ধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা। এটি ৪০০ বছরের পুরোনো যশোমাধবের রথযাত্রা উৎসব।শ্রী শ্রী যশোমাধবের রথ হয় ৪১ ফুট উঁচু। এই রথযাত্রার ইতিহাস নিয়ে বহু কাহিনী প্রচলিত রয়েছে।

লোকমুখে জানা যায়, পাল বংশের রাজা যশোবন্ত পাল মাধব মূর্তি আবিষ্কার করেন। একদিন রাজা হাতিতে চড়ে বেড়াতে গিয়েছিলেন ধামরাইয়ে পাশে শিমুলিয়া এলাকায়। বন-জঙ্গলে ঘেরা পথ চলতে চলতে হাতিটি এক মাটির ঢিবির সামনে গিয়ে থেমে যায়। তখন তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে মাটির ডিবি খনন কাজ শুরু করেন।

খনন পর্ব শেষে ঢিবির নিচ থেকে পাওয়া যায় একটি মন্দির এবং কিছু মূর্তি। ভক্তিভরে সেই মূর্তি বাড়ি এনেছিলেন যশোপাল। সেই রাতেই তিনি স্বপ্নে দেখেন যে মাধব এসেছে। মাধব রাজাকে নির্দেশ দেন পূজা করার এবং নিজের সঙ্গে মাধব নাম বসিয়ে নেওয়ার।

এরপর থেকে রাজা ভক্তি করে পূজা করা শুরু করেন। এরপর থেকেই পালিত হয় রথযাত্রা উৎসব। তখন থেকে শ্রী মাধবের নামে রাজা যশোবন্ত পালের নামটিও বিগ্রহের সাথে যুক্ত হয়ে এর নাম হয় শ্রীশ্রী যশোমাধব।

উল্লেখ্য, ২০১০ সালে ধামরাইয়ে পুরাতন রথটির আদলে দেড় কোটি টাকা ব্যয়ে নতুন রথ বানিয়ে দেওয়া হয়। ৪০জন শিল্পী ৩৭ফুট উচ্চতার এবং ২০ ফুট প্রস্থের কারুকার্যখচিত নতুন রথ নির্মাণ করেন। লোহার খাঁচার ওপর সেগুন এবং চাম্বল কাঠ বসিয়ে খোদাই করে করা হয়েছে নকশা। এতে রয়েছে লোহার তৈরি ১৫টি চাকা।

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শ্লোগান দেওয়ার অপরাধে আটক ৬

গল্প নয় সত্যি, পদ্মার এক ইলিশ বিক্রি সাড়ে ১০ হাজারে

‘রক্ত চাই, রক্ত’, ঢাকার বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের বাঁচাতে আর্জি চিকি‍ৎসকদের

ইউনূসের জমানায় বিষ মদের রমরমা, খুলনায় বিষাক্ত মদের বলি পাঁচ

৯ বছর পর ঢাকার দূতের সঙ্গে সাক্ষাৎ মমতার, কী নিয়ে আলোচনা?

বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে ভাঙচুর-তাণ্ডব

মোল্লা ইউনূসের রাতের ঘুম কেড়ে নিয়েছেন বাংলাদেশের এই ব্যক্তি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]