Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শ্লোগান দেওয়ার অপরাধে আটক ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: রাষ্ট্রদ্রোহ মামলায় ৯ মাস জেলে বন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে শ্লোগানের অপরাধে ৬ জনকে আটক করেছে পুলিশ। আর মোল্লা ইউনূসের পুলিশের ওই তালিবানি আচরণে ক্ষোভে ফেটে পড়েছেন হিন্দুরা। পূজা উদযাপন পরিষদ থেকে শুরু করে একাধিক সংখ্যালঘু সংগঠনের তরফে ধৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা জমানার পতনের পরে ৮ অগস্ট কুর্সি দখল করে পাকিস্তানি রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। তার নির্দেশে দেশ জুড়ে শুরু হয় হিন্দু খতম অভিযান। ওই খতম অভিযানে সামিল হয় বিএনপি-জামায়াত ইসলামী-ইসলামী শাসনতন্ত্র সহ হিন্দু বিদ্বেষী দলের নেতা-কর্মীরা। দেশ জুড়ে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে সরব হন চট্টগ্রামের পুণ্ডরীক ধামের প্রধান তথা প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। খুলনা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের একাধিক বিভাগীয় শহরে হিন্দুদের নিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তিনি। ওই বিক্ষোভ সমাবেশে হিন্দুদের ভিড় দেখে ঘাবড়ে যায় রাজাকার ইউনূসের সরকার। মুসলিম দেশের বাসিন্দা হয়ে মুসলিম শাসকদের বিরুদ্ধে কণ্ঠ তোলায় চিন্ময় প্রভুকে সবক শেখাতে আসরে নামে তদারকি সরকার এবং বিএনপি। গত বছরের অক্টোবরে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা।

পরের দিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে পেশ করা হয় চিন্ময় প্রভুকে।  দেশের প্রধান বিচারপতি তথা রাজাকার পরিবারের সন্তান সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে ইসকন সন্ন্যাসীর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সাইফুল আলম। এজলাস থেকে চিন্ময় প্রভুকে প্রিজন ভ্যানে তোলার সময়ে বিক্ষোভ দেখান সনাতনী সম্প্রদায়ের সদস্যরা। পাল্টা তাদের উপরে চড়াও হয় আইনজীবী সাইফুল আলম আলিফের নেতৃত্বে জামায়াত ইসলামীর সশস্ত্র ক্যাডাররা দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ওই সংঘর্ষের সময়ে প্রাণ হারান সাইফুল। ওই মামলায় গত মে মাসে গ্রেফতার দেখানো হয় চিন্ময় প্রভুকে। গত ১ জুলাই তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

শনিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আন্দরকিল্লা মোড় থেকে এক শোভাযাত্রা বের করেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। শোভাযাত্রাটি লালদীঘি পাড় হয়ে নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জে এম সেন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে ছিলেন বেশ কয়েকজন। এমনকি অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে শ্লোগানও দেওয়া হয়। আর ওই শ্লোগান দেওয়ার অপরাধেই মিছিল থেকে টেনেহিঁচড়ে ছয় জনকে আটক করা হয়। কোতোয়ালি  থানার ওসি আবদুল করিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তদারকি সরকারের শীর্ষ মহলের নির্দেশেই ওই ছয় জনকে আটক করা হয়েছে।’ কারও মুক্তির দাবিতে শ্লোগান দেওয়া আইনগত অপরাধ কিনা জানতে চাওয়া হলে কোনও জবাব দিতে চাননি তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00