নিজস্ব প্রতিনিধি : ১ বছর, ২ বছর না, পাক্কা ৯ বছর পর বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার বিকেলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন নয়াদিল্লিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা।
সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসাবেই দেখছে বাংলাদেশ। এদিন নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এম রিয়াজ হামিদুল্লা। সম্প্রতি, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়ির পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী সোচ্চার হয়েছিলেন। প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন।
এপার বাংলার সঙ্গে সমস্ত অশান্তি মেটাতে চায় বাংলাদেশ। রবীন্দ্রনাথের কাছারিরবাড়িতে হামলার বিষয় নিয়ে নবান্নে কথা হতে পারে। পাশাপাশি, সম্প্রতি বাংলায় পুশব্যাক ইস্যু নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সেই পুশব্যাগ নিয়েও কথা হতে পারে দুজনের মধ্যে। পাশাপাশি রাজ্যের একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা নিয়ে বাংলাদেশের প্রশাসন দাবি, এই ঘটনার সঙ্গে মৌলবাদের কোনও সম্পর্ক নেই। দুই গোষ্ঠীর বচসার জেরেই অশান্তির জেরেই এটি ঘটেছে। এই ঘটনার পরে বিষয়টি আন্তর্জাতিক মহলে চোট পায় ইউনূসের প্রশাসনের ভাবমূর্তি। এই পরিস্থিতিতেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন বাংলাদেশের কোনও হাইকমিশনার।