নিজস্ব প্রতিনিধি, খুলনা: কট্টর ইসলামিক রাষ্ট্র হওয়ার কারণে তালিবানি বাংলাদেশে প্রকাশ্যে মদপানে রয়েছে নিষেধাজ্ঞা। তবে সবটাই লোকদেখানো। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় পয়সা দিলে নারী থেকে সুরা সব কিছুই যে হাতের মুঠোয়, ফের তা প্রমাণ হল। শনিবার (১৯ জুলাই) খুলনায় ‘বিষ মদ’ পান করে ফের মৃত্যু হল ৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ২ জন। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।
এদিন রাতে খুলনা মহানগরীর সোনাডাঙা মডেল থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন, ‘শনিবার সকালে বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এক ঘাঁটিতে হাতে তৈরি মদ (রেক্টিফাইট স্পিরিট) পান করে ছয় (হাতে তৈরি মদ) পান করেন সাতজন। ওই মদ পানের পরেই অসুস্থ হয়ে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে সবাইকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে পাঁচজনের মৃত্যু হয়। প্রথমে পুলিশি ঝামেলার ভযে মৃতদের পরিবারের তরফে বিষয়টি গোপন রাখা হয়। পরে ৬ জনের মৃত্যুর খবর জানাজানি হয়। বিষ মদের বলি হয়েছেন বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), সাবু (৬০), গৌতম কুমার শীল (৪৭), আজিবর (৫৯) ও শেখ তোতা (৬০)। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে উজ্জ্বল ও সাত্তার নামের আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ‘অতিরিক্ত নাকি বিষাক্ত মদ পানের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে তা জানতে মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে ঘাঁটিতে বসে সাতজন মদ্যপান করেছিলেন তার মালিক পলাতক। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’